Loading live market data...
Loading active stocks...
Connecting...

জানেন কী, পবন কল্যাণের একটি ব্লকবাস্টার ছবি দেখে চরম বিরক্ত হয়েছিলেন বিগ বি?

এই দৃশ্য দেখে অমিতাভ বচ্চন বিরক্ত হয়ে গিয়েছিলেন এবং উত্তেজনার কারণে আবেগপ্রবণ হয়ে তিনি তাঁর গাড়ির চাবি ছুঁড়ে ফেলে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এটা প্রথম নয় যে, কোনও সুপারস্টারদের অভিনীত ব্লকবাস্টার চলচ্চিত্র কোনও নির্দিষ্ট বছর পেরোনোর পর আবারও প্রেক্ষাগৃহে রাজ করেছে। শাহরুখ খানের ‘পাঠান’ রিলিজের আগে মুক্তি পেয়েছিল, ‘DDLJ’, এছাড়াও দিন কয়েক আগে জুনিয়র এনটিআর-এর জন্মদিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল তাঁর একটি ব্লকবাস্টার চলচ্চিত্র। সুতরাং এই বিষয়টি নতুন নয়। এবার তেলেগু সুপারস্টার পবন কল্যাণের আইকনিক চলচ্চিত্র, ‘থলি প্রেমা’ ২৫ বছর পূর্ণ করায় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ছবিটি আবারও প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হল ছবিটিকে।

৩০ জুন পুনরায় মুক্তি পেয়েছে এই ছবি। এই রোমান্টিক চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে কাল্ট ক্লাসিক মর্যাদা পেয়েছে। সম্প্রতি উঠে এলো এই ছবির বিষয়ে একটি দারুণ তথ্য। যার সঙ্গে জড়িত স্বয়ং বিগবি অমিতাভ বচ্চন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, পরিচালক করুণাকরণ প্রকাশ করেছেন যে, অমিতাভ বচ্চন চলচ্চিত্রের ক্লাইম্যাক্সের সময় কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ৩০ জুন, পবন কল্যাণের ‘থলি প্রেমা’ মুক্তির পরেই ভক্তরা প্রেক্ষাগৃহে ভিড় করে সেলিব্রিশন করেন। উদযাপনের সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

‘থলি প্রেমা’ করুণাকরনের ক্যারিয়ারের অন্যতম সেরা হিট। ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে সাক্ষাত্কারে, পরিচালক করুণাকরন বলেন, “থলি প্রেমার ক্লাইম্যাক্সটি দর্শকদের কাছে মারাত্মক উত্তেজনাপূর্ণ ছিল। কারণ নায়ক তাঁর ভালবাসা প্রকাশ না করে শেষ অবধি চলে যায়। আর এই দৃশ্য দেখে অমিতাভ বচ্চন বিরক্ত হয়ে গিয়েছিলেন এবং উত্তেজনার কারণে আবেগপ্রবণ হয়ে তিনি তাঁর গাড়ির চাবি ছুঁড়ে ফেলে দেন। পরে, যখন নায়িকা ঘুরে এসে তাঁর প্রেমের কথা স্বীকার করলেন, তখন অমিতাভ বচ্চন হাততালি দিয়ে ছবিটির প্রশংসা করেন।” বিগ বি চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েও করুণাকরণের সঙ্গে দেখা করে এই ঘটনাটি শেয়ার করেছিলেন। থলি প্রেমা প্রধান চরিত্রে পবন কল্যাণ এবং কীর্তি রেড্ডি রয়েছেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবা।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার