জানেন কী, জায়েদের জন্মের সময়েই জিনাতের প্রেমে মজেছিলেন সঞ্জয় খান

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে কান পাতলে অনেক নস্টালজিক তথ্য সামনে আসবে। এইসব অজানা তথ্য সামনে আসলে, হয়তো আপনার প্রিয় নায়কও আপনার কাছে খারাপ হয়ে যেতে পারে। কারণ সোশ্যাল মিডিয়া হোক বা সংবাদমাধ্যম, সব ক্ষেত্রেই নায়ক-নায়িকাদের অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবন চর্চিত। সেখান থেকেই উঠে আসে নানা অজানা তথ্য। হ্যাঁ, আজ আমরা এমনই একজন অভিনেতার সম্পর্কে আলোচনা করতে চলেছি। যিনি সম্পর্কে অভিনেতা জায়েদ খানের বাবা সঞ্জয় খান। হ্যাঁ, যিনি সত্তর দশকের যুগে বলিউডের একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন। পজিটিভ হোক বা নেগেটিভ উভয় ক্ষেত্রেই তাঁর ভরপুর রাজত্ব ছিল।

জানেন কী, অভিনেতা জায়েদ খানের জন্মের সময় তাঁর বাবা সঞ্জয় পরকীয়ায় মজেছিলেন। হ্যাঁ, সম্প্রতি এহেন খবর সংবাদে রাজত্ব করছে। বলিউডের স্বনামধন্য অভিনেতা-পরিচালক হলেন, সঞ্জয় খান। সম্প্রতি সঞ্জয় খানের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই উঠে এল, তাঁর স্ত্রী যখন গর্ভবতী ছিলেন তখন অভিনেতা-পরিচালক সঞ্জয় খান সহ-অভিনেতার সঙ্গে পরকীয়ায় মজেছিলেন।

তবে তাঁর স্ত্রীর স্বামীর পরকীয়া নিয়ে কোনো আপত্তি জানায় নি। কারণ তাঁর কাছে এটি মোকাবেলা করার জন্য ছিল অফুরন্ত “ধৈর্য এবং শক্তি”। তিনি জানতেন যে, সঞ্জয় খান তাঁর কাছে ঠিক ফিরে আসবেন। উল্লেখ্য, সঞ্জয় তাঁর আবদুল্লাহ ছবির সহ-অভিনেতা জিনাত আমানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সেই সময়। এমনকি দুজনে বিয়ে করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিলেন, কিন্তু তা বাতিল হয়ে যায়। আর এই ছবিটি মুক্তি পায় ১৯৮০ সালে, আর এই বছরের জুলাই মাসেই জায়েদ খানের জন্ম।

এই প্রসঙ্গে, অভিনেতা আরো বলেন, “আমি কখনও কাউকে এমন প্রতিশ্রুতি দিই না যা আমি পূরণ করতে পারিনি।” তখন অভিনেতার স্ত্রী জারিন হাসিমুখে বলেন, “আমি আমার স্বামীকে চিনতাম। হয়তো তিনি কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছিলেন সেই সময়ে। কিন্তু একজন অভিনেতার স্ত্রী হওয়ার কারণে, আমার অনেক ধৈর্য ছিল। আর আমি জানতাম, একই সময়ে তিনি আমার কাছে ফিরে আসবেন।” তিনি আরও বলেন,”সঞ্জয়ের প্রেমে এই প্রথম কোনও গ্ল্যামারাস মহিলা পড়েনি, অনেক মহিলা তাঁর প্রেমে পড়েছিলেন। কিন্তু সে সবসময় আমার ছিল।” ‘আবদুল্লাহ’ ছবিটির পরিচালক ছিলেন সঞ্জয় খান। আর এতে অভিনয় করেছিলেন, রাজ কাপুর এবং ড্যানি ডেনজংপা। বর্তমানে সঞ্জয় খান ও জারিনের চার সন্তান, যার মধ্যে সুজান খান এবং অভিনেতা জায়েদ খান বলিউডের খুব পরিচিত মুখ।

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল