‘খুলে যাক সেটাই দরকার’, শাড়ির আঁচল থেকে হেমাকে পিন খুলে ফেলার নির্দেশ পরিচালকের

হেমা মালিনী জানালেন, কীভাবে তিনি সেই সময় একাধিক চলচ্চিত্র নির্মাতাদের দ্বারা সৃষ্ট যন্ত্রণাদায়ক সময়ের মুখোমুখি হয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে অভিনেত্রীর সংখ্যা বহু, কিন্তু স্বপ্ন সুন্দরী আখ্যা নিয়ে যেন আজও অবিচল ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী, অভিনেত্রী এশা দেওলের মা। ৭০ পেরিয়ে আজও তিনি গ্ল্যামারে পরিপূর্ণ। বলিউডের তৎকালীন প্রথম সারির অভিনেত্রী হলেন হেমা, যার রূপের আগুনে একসময় ছ্যাকা খেতেন গোটা বিশ্বের পুরুষরা। যদিও আজও তিনি গ্ল্যামারে হারিয়ে দিতে পারেন বলিউডের তরুণ অভিনেত্রীদের। যাই হোক, বিনোদন জগৎ মানেই জটিল।

তৎকালীন বলিউড মহলেও নায়িকাদের কম বাধার সম্মুখীন হতে হয়নি। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, হেমা মালিনী জানালেন, কীভাবে তিনি সেই সময় একাধিক চলচ্চিত্র নির্মাতাদের দ্বারা সৃষ্ট যন্ত্রণাদায়ক সময়ের মুখোমুখি হয়েছিলেন। কিংবদন্তি পরিচালক রাজ কাপুরও ‘সত্যম শিবম সুন্দরম’-এর জন্যে প্রথম তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তিনি এরকম চলচ্চিত্র করতে রাজি হননি।

এমনকী এক পরিচালক তাঁর শাড়ির আঁচল থেকে পিন খুলে নিতে চেয়েছিলেন। অভিনেত্রীর কথায়, “একদিন একটি ছবির শুটিং করছিলেন তিনি, শাড়িতে সেপ্টিপিন লাগানো ছিল তাঁর। কারণ তিনি জানতেন বেশি ঝুঁকলেই শাড়ি খুলে যেতে পারে। কিন্তু পরিচালক বলেন, আমার এমনই শাড়ির আঁচল খোলা একটি দৃশ্য চাই।” ‘সত্যম শিবম সুন্দরম’ সম্পর্কে হেমা মালিনী বলেন, রাজ কাপুর এসে আমাকে ছবিটি সম্পর্কে যখন বলেছিলেন। তখন আমি বলেছিলাম এরকম ছবি আমি করব না।” সম্প্রতি, ধর্মেন্দ্রর নাতি করণ দেওলের বিয়েতে যাননি বলে, প্রকাশ্যে স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন হেমা মালিনী। এমনকি তাঁর দুই মেয়ে হেমা এবং অহনাও সানি দেওলের ছেলের বিয়েতে উৎসবে যোগ দেননি৷ সেই নিয়েই এখন সংবাদমাধ্যমে আলোচিত এবং সমালোচাত হচ্ছেন হেমা মালিনী।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে