চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন কী, এখনও মায়ের ‘ব্রা’ কিনতে যান করণ জোহর?

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৭ বছর পর ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে কামব্যাক করলেন করণ জোহর। বক্সঅফিসেও ছবিটি ব্যপক সাড়া ফেলেছে। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী এবং জয়া বচ্চন। ছবিটির একেকটি দৃশ্যে যেমন রয়েছে জমকালো নস্টালজিয়া তেমনি রয়েছে সমাজের স্টেরিওটাইপ ভেঙে দেওয়ার জন্যে সুন্দর সুন্দর ম্যাসেজ। ছবিতে রণবীর-আলিয়ার থেকেও বেশি নজর কেড়েছে ধর্মেন্দ্র ও শাবানা আজমির রসায়ন, ঘনিষ্ঠতা। সঙ্গে আরও ছিল ধর্মেন্দ্র-রণবীর সিংয়ের দুর্দান্ত কত্থক ডান্স। দেবদাসের ঐশ্বর্য-মাধুরীর আইকনিক ‘দোলা রে’ নাচের রিক্রেয়শন।

বিশেষ করে পুরুষ হয়েও বিনা অভ্যাসে এত সুন্দর শাস্ত্রীয় নৃত্য পরিবেশন সত্যি অনবদ্য, করণ জোহরের বাহবা না দিয়ে থাকাই যায়না।গতকাল মুম্বইতে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’- এর সাফল্যের সাংবাদিক সম্মেলনে করণ জানিয়েছেন, টোটা ও রণবীরের কত্থক ডান্সের প্রশিক্ষণের জন্য কত্থক কিং বিরজু মহারাজের কাছে গিয়েছিলেন তিনি, কিন্তু তাঁর মৃত্যু হওয়ার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি তাঁর। এরপর দেশের একাধিক শীর্ষমানের কত্থক প্রশিক্ষকের কাছে ডান্স প্রশিক্ষন নেন টোটা রায়চৌধুরী এবং রণবীর সিং। তাঁদের এহেন নৃত্য পরিবেশনা সত্যিই ভক্তদের মুগ্ধ করেছে। এছাড়া ছবিটির একটি দৃশ্য যা সকলের বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল, তা ছিল রণবীর সিং এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মধ্যে ‘ব্রা শপিং’ দৃশ্য। যা সমাজের সমস্ত স্টেরিওটাইপ ভেঙে গুড়িয়ে দিয়েছে একেবারে। বৃহস্পতিবার মুম্বইতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে করণ জোহর জানিয়েছেন, এই দৃশ্যটি তিনি নিজের জীবনের থেকে তুলেছেন। কারণ তিনি একবার তাঁর মায়ের জন্য ব্রা শপিং করতে গিয়েছিলেন, যা দেখে তাঁর বন্ধুরা রীতিমতো হাসিঠাট্টা করেছিলেন তাঁকে নিয়ে। দৃশ্যটিতে দেখা গিয়েছিল, রকি রানির মায়ের সঙ্গে শপিং করতে গিয়েছেন। কিন্তু যখন তিনি রানির মায়ের সঙ্গে অন্তর্বাসের দোকানে নিয়ে যান তখন লজ্জায় পড়ে যান।

সেখানে থাকতে বা মেয়েদের ব্রা স্পর্শ করতেও বিব্রত বোধ করেন। তখন রানীর মা তাঁকে বলেন, যে পুরুষরা একজন মহিলার অভ্যন্তরীণ পোশাক স্পর্শ করতে বিরক্ত বা লজ্জিত বোধ করে, তাঁদের তিন সম্মান করেননা। প্রেস কনফারেন্সে করণ বলেন, তিনিও তাঁর মায়ের জন্য ব্রা কেনাকাটা করতে যান। কিন্তু আমার কখনও তা নিয়ে কখনো সমস্যা হয়নি। যখন আমি এটি করেছি তখন সেখানে আমার বন্ধুরা ছিল, তাঁরা আমাকে দেখে হাসাহাসি করেছিল। আসলে করণ তাঁর মাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। কারণ এটি নিয়ে চারপাশের পরিবেশ এখনও অস্বস্তি বোধ করে। ছবিতে চূর্ণীর একটি সংলাপ ছিল যে, মহিলারা বহু শতাব্দী ধরে পুরুষদের অন্তর্বাস ধুচ্ছেন, সেখানে তুমি ব্রা স্পর্শও করতে পারবে না।’ রকি অউর রানি কি প্রেম কাহানি সফলভাবে প্রেক্ষাগৃহে চলছে। এটি এখনও পর্যন্ত ঘরোয়া বক্স অফিসে ৭৩ কোটি সংগ্রহ করেছে।

Published by:

Share Link:

More Releted News:

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

ভাট পরিবারে ফের বিয়ের সানাই, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আলিয়ার দিদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ