জানেন কী, ‘মিমি’-তে অভিনয়ের জন্যে তিন মাসে ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন কৃতি

এদিকে সেরার সেরা নায়িকা হলেন মিমির জন্যে কৃতি শ্যানন এবং গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্যে আলিয়া ভাট। দুই নায়িকাই পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছেন। ২০২১ সালে মুক্তি পেয়েছে 'মিমি'। ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল বিকেল ৫ টা থেকে নিউ দিল্লীর মিডিয়া সেন্টারে শুরু হয়েছিল ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৩’-এ সেরার সেরা তালিকা ঘোষণার সময়কাল। ২০২১-২০২২ সালের চলচ্চিত্র মহলে যারা যারা বিশেষ অবদান রেখেছে তার মধ্যে সেরার সেরা খুঁজে বের করলেন জুরি সদস্যবৃন্দ। যার মধ্যে ছিল, বলিউড-সহ একাধিক আঞ্চলিক ভাষার ছবি এবং তারকাবৃন্দ। তবে এবার ঈগলের চোখ ছিল দক্ষিণী ইন্ডাস্ট্রির উপর। কেননা তেলেগু ব্লকবাস্টার ‘RRR’-এর হাত ধরে ৯ বছর পর ভারতে অস্কার ঢুকেছিল। তাই সবার নজর ছিল ‘RRR’ এবং এই ছবির তারকাদের উপর। কিন্তু সবাইকে বোল্ড আউট করে সেরার সেরা চলচ্চিত্র হল অভিনেতা মাধবনের প্রথম পরিচালিত ছবি ‘নাম্বি রকেট্রি’-র।

ISRO-র ‘চন্দ্রযান ৩’-সাফল্যের একদিন পর ঘোষিত হয়েছে জাতীয় পুরস্কারের কথা। বিশেষত নাম্বি রকেট্রি, ইসরোর প্রাক্তন বিজ্ঞানী এস নাম্বি নারায়ণের জীবনীকে ঘিরে তৈরি। আর চন্দ্রযানের সাফল্যের পরেই মাধবনের প্রথম ছবির জাতীয় পুরস্কার পাওয়া, নিঃসন্দেহে একটি সুন্দরতম দিন। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন মাধবন নিজেই। আর পরিচালনায় হাতেখড়ি দিয়েই একেবারে বাজিমাত করলেন মাধবন।

এদিকে সেরার সেরা নায়িকা হলেন মিমির জন্যে কৃতি শ্যানন এবং গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্যে আলিয়া ভাট। দুই নায়িকাই পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছেন। ২০২১ সালে মুক্তি পেয়েছে ‘মিমি’। ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। আর মূল ভূমিকায় অভিনয় করেছেন কৃতি শ্যানন। ২০১৪ সালে, টাইগার শ্রফের সঙ্গে হিরোপান্তি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন কৃতি। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত, তাঁর প্রতিশ্রুতিশীল অভিনয় দিয়ে আজ জাতীয় পুরস্কার অর্জন করলেন কৃতি শ্যানন। লক্ষ্মণ উতেকার পরিচালিত এই ছবিতে একজন সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন কৃতি। কিন্তু, আপনি কি জানেন যে মিমির চরিত্রে অভিনয়ের জন্যে কৃতি প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন। কিন্তু সেই ওজন দ্রুত কমাতে হয় পরম সুন্দরী গানের জন্য। অভিনেত্রীর কথায়, ৩ মাসের জন্য তাঁকে ব্যায়াম করা ছেড়ে দিতে হয়েছিল, এমনকি যোগব্যায়ামও করেননি তিনি। অভিনেত্রীকে ফিগার বাড়ানোর জন্যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। বার্গার এবং পিজ্জা খেতে হয়। মিমি হল ২০১১ সালের মারাঠি ফিল্ম মালা অ্যাই ভাহাসিচির রিমেক! কৃতি স্যানন ছাড়াও এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী, সুপ্রিয়া পাঠক, মনোজ পাহওয়া এবং সাই তামহঙ্কর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক