জানেন কী, লতা মঙ্গেশকরকেও গান গাইতে বাধা দিয়েছিল পুলিশ

আমার মনে আছে যে 'জিয়া জলে' গানটি একটি কনসার্টে বাজানো হয়েছিল। রাত তখন সাড়ে ১০টা বাজে, পুলিশ এসে বলল আর গানটি বাজানো যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরুতে একাধিক নক্ষত্রের পতন হয়েছে আমাদের দেশে। গত ফেব্রুয়ারিতে প্রয়াত হয়েছেন ভারতের সরস্বতী অর্থাৎ সুর সম্রাজ্ঞী তথা নাইটেঙ্গল, কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। প্রায় ১ মাস হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন তিনি। মাল্টিঅর্গ্যান ফেইলিওর হয়ে মারা যান লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে অবসান হয়ে যায় বলিউডের একটা যুগের।

পঞ্চাশের দশক থেকেই বলিউডে রাজ তাঁর, দেশের সঙ্গীত মহলের সরস্বতীও বলা চলে তাঁকে। যার গান শুনবে আগামী চার প্রজন্ম। যাই হোক, শিল্পের মাধ্যমে আজন্ম বেঁচে থাকবেন তিনি আমাদের মধ্যে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। সঙ্গীতের অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি। সম্প্রতি স্বরাঞ্জলি নামে লতা মঙ্গেশকরের একটি অধিবেশন চলাকালীন জনপ্রিয় সঞ্চালক এবং ভয়েসওভার শিল্পী হরিশ ভিমানি লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের একটি ঘটনা তুলে ধরেন প্রকাশ্যে। লতা মঙ্গেশকরের কন্ঠে ও এ আর রহমানের সুরে ‘দিল সে’-ছবির ‘জিয়া জলে’ গানটি তাঁর অত্যন্ত পছন্দের।

হরিশ ভিমানি ইন সার্চ অফ লতা মঙ্গেশকরে লিখেছিলেন যে, লতা মঙ্গেশকরের জিয়া জলে গানটি তাঁর খুব পছন্দের। এই গানটি একটি কনসার্টে গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের। কিন্তু পুলিশ তা হতে দেয়নি। তাঁর কথায়, “আমার মনে আছে যে ‘জিয়া জলে’ গানটি একটি কনসার্টে বাজানো হয়েছিল। রাত তখন সাড়ে ১০টা বাজে, পুলিশ এসে বলল আর গানটি বাজানো যাবে না। আমি তাঁদের অনুরোধ করেছিলাম গানটি বাজানোর জন্য কিন্তু তাঁরা সম্মতি দেয়নি। যার ফলে গোটা সন্ধ্যেটা নষ্ট হয়ে যায় লতার, খুব বিরক্ত হয়েছিলেন তিনি, গান করতে দেওয়া হয় নি তাঁকে।” তখন হরিশ ভিমানি বলেছিলেন যে, লতা মঙ্গেশকরের কোনও গানকে ‘খারাপ’ হিসাবে বর্ণনা করা ভুল হবে।

প্লেব্যাক গানে লতা মঙ্গেশকর ছিলেন সঙ্গীত জগতের সব প্রজন্মের শক্তি। প্রায় সাতদশক দীর্ঘ কর্মজীবনে, তিনি আয়ে মেরে ওয়াতান কে লোগো, লাগ জা গেল, ইয়ে কাহান আগ হ্যায় হাম এবং পেয়ার কিয়া তো ডরনা কেয়ার মতো একাধিক গানে তাঁর কণ্ঠ দিয়েছেন। তিনি ছিলেন ব্যতিক্রমী প্রতিভার অধিকারী। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে