মা দিবসে মায়ের ভিডিয়ো করতে গিয়ে নাজেহাল মীর

Share:

নিজস্ব প্রতিনিধি : কে না চেনে ‘মীর’ কে! কমেডি থেকে ট্রাডিশন সবেতেই ‘মির’ না হলে জমে না। স্টেজে উঠলেই স্টেজ কাঁপিয়ে তোলে তাঁর দুর্দান্ত কন্ঠ। । একের পর এক ব্লকবাস্টার মজার খুনসুটি নিয়ে ভক্তদের মন জয় করছেন মীর। এবার এল ‘গপ্পো মীরের ঠেক’। এটি তাঁর এমন একটা প্ল্যাটফর্মে যার হাত ধরে একমুহূর্তে মানুষ ফিরে যেতে পারে তার ছেলেবেলায়। তবে এই প্ল্যাটফর্মেই বিপদে পড়ল সে। যেহেতু আজ মাতৃদিবস, সেই উপলক্ষ্যে রান্নাঘরে সোজা হাজির মীর। তবে রান্না করতে নয় মায়ের ভিডিয়ো শ্যুট করতে। আর তাতেই জব্দ হলেন মীর। সেই অভিজ্ঞতা আবার ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

মাদার্স ডে তে মায়ের ভিডিয়ো শুট করতে রান্নাঘরে পৌঁছে গিয়েছিলেন মীর। প্রস্তাব দিতেই পালটা জবাব। ‘আমি তো জানি তোমার কোনও ধান্দা না থাকলে…’, বলতে থাকেন তারকার মা।এতে বেশ খানিকটা ইতস্তত হয়ে পড়েন মীর। কাঁচুমাচু হয়ে মনে করান মাদার্স ডে এর কথা।কিন্তু তাতে কি লাভ! কোন লাভ হয় নি। সে কথা পাত্তাও দেন নি তারকার মা।

মাকে মানিয়ে নিয়ে কোনরকমে ডাইনিং টেবিলে এনে বসান মীর। মনের কথা জানান মাকে। বলেন মাতৃদিবসে উপহার দেবেন মাকে। ‘গপ্পো মীরের ঠেক’ থেকেও মাকে উপহার দেন তিনি। মজার ছলে মাকে প্রশ্নও করেন মীর।

ডাইনিং রুমে মাকে সামনে বসিয়ে মীর জিজ্ঞেস করন  ‘আপনি কি গপ্পো মীরের ঠেক শোনেন?  সঙ্গে সঙ্গে কড়া জবাব আসে, তারকার মা উত্তর দেন  ‘মাঝে মাঝে শুনি।’ মায়ের ‘সিরিয়াস’ কথা শুনে মীরের মাথায় পড়ে হাত। মাকে এবার বলে বসলেন ‘পথের পাঁচালী’ শোনার কথা।

আরও কিছুক্ষণ চলে এই খুনসুঁটি।মা ছেলের এই খুনসুঁটি দেখে অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।এর পরই মীর একা ক্যামেরার সামনে আসেন। তারকা বলেন, ‘মা ঠিক এরকমই। ক্যামেরার সামনে আসা পছন্দ করেন না। মা যখন বিরিয়ানি বানান তখন অনেকবার জোর করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছি। কিন্তু সেটা তাঁর পছন্দ নয়।’

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ