জানেন কী, আম্বানি পরিবার থেকে কী উপহার এলো রামচরণ-উপাসনা কন্যার জন্যে?

মুকেশ আম্বানি পরিবার রাম চরণ এবং উপাসনার মেয়েকে একটি সোনার দোলনা উপহার দিয়েছেন। সোনার দোলনাটির মূল্য প্রায় লাখ টাকারও অধিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী সুপারস্টার রামচরণের বাড়িতে এখন খুশির মেজাজ। ১০ বছর পর মাতৃত্বের স্বাদ পেলেন উপাসনা এবং পিতৃত্বের স্বাদ পেলেন রামচরণ। রাম চরণ-উপাসনার কন্যাসন্তানের জন্ম হল, তাও প্রায় ১১ দিন হয়ে গেল, এখনও প্রকাশ্যে এসেনি ‘মেগা লিটল প্রিন্সেস’-এর নাম। আজ তাঁর নামকরণের অনুষ্ঠান। রামচরণ-উপাসনা কন্যার নাম রাখা হল, ‘ক্লিন কারা কোনিদেলা’, উপাসনার বাবা-মা রেখেছেন তাঁর নাতনির এই নাম। কন্যার জন্মের পরেই রামচরণ-উপাসনাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্ত থেকে পরিবার এবং তাঁদের সেলিব্রিটি বন্ধু। এদিকে দিন কয়েক আগে ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতেও এসেছে নতুন অতিথি। বড় ছেলের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। আম্বানি পরিবারকেও শুভেচ্ছা জানিয়েছিলেন তারকা মহল। জানেন কী, সম্প্রতি খবরে এসেছে, আম্বানি পরিবার রামচরণের মেয়ের জন্যে একটি আকর্ষণীয় উপহার পাঠিয়েছেন, কী সেটা জানেন, যা শুনলে আকাশ থেকে পড়বেন!

জানা গিয়েছে, মুকেশ আম্বানি পরিবার রাম চরণ এবং উপাসনার মেয়েকে একটি সোনার দোলনা উপহার দিয়েছেন। সোনার দোলনাটির মূল্য প্রায় লাখ টাকারও অধিক। আজ শিশু কন্যার নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উপাসনার মায়ের বাড়িতে। তারকা স্ত্রী ইনস্টাগ্রামে গিয়ে অনুষ্ঠানের এক ঝলক পোস্ট করেছেন। ইতিমধ্যেই উপাসনার বাড়িতে জমকালো সাজসজ্জার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, পুরো মেগাস্টার পরিবার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রামচরণ ও উপাসনার কন্যা ২০ জুন পৃথিবীর মুখ দেখেছে। কন্যার জন্মের আগে থেকেই রামচরণ কাজ থেকে বিরতি নিয়ে নিয়েছিলেন। হাসপাতালে উপাসনা ও তাঁর কন্যাকে দেখতে গিয়েছিলেন, দাদা-দাদি থেকে মামা, চিরঞ্জীবী থেকে আল্লু অর্জুন। মেগাস্টার চিরঞ্জীবী, যিনি তাঁর নাতনীকে মেগা প্রিন্সেস ডাকনাম দিয়েছেন। এদিকে রামচরণের সন্তান হওয়ার আগেই RRR গায়ক কালা ভৈরব ছোট্টটির জন্য একটি বিশেষ এবং অর্থপূর্ণ সুর তৈরি করেছিলেন।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ