KIFF: উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনে থাকছেন ডোনা

'কিফ'-এর উদ্বোধনীতে মমতার কথা ও সুরে তৈরি গানে নাচবেন ডোনা ও তাঁর দলবল

Share:

নিজস্ব প্রতিনিধি: সেজে উঠেছে রবীন্দ্র সদন চত্বর। কেন, আগামিকাল থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩। মাস কয়েক আগে থেকেই শুরু হয়েছে এই উৎসবের পরিকল্পনা। বলিউডের কোন সেলিব্রিটিরা এবার মঞ্চ আলোকিত করবেন, সেই নিয়েই চলেছে বিস্তর আলোচনা। শাহরুখ খানের আসার কথা থাকলেও তিনি আসছেন না। আসবেন না অমিতাভ বচ্চনও। তাহলে আসছেন কে কে? শোনা যাচ্ছে, অনিল কাপুর, সলমান খান, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিন্‌হা প্রমুখ। তবে এক্ষুনি চমকের শেষ নেই। শোনা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় কিফ-এর থিম সং গাইছেন অরিজিৎ সিং। সুতরাং বুঝতেই পারছেন, খাসা পরিকল্পনা মাফিক সেজে উঠবে এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এদিকে আরও শোনা যাচ্ছে যে, ৫ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নাচবেন বিখ্যাত নৃত্যশিল্পী তথা মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সারা বছর স্ত্রীর কোনও প্রোগ্রাম দেখার সুযোগ না পেলেও ৫ ডিসেম্বর তিনি এই অনুষ্ঠানেই স্ত্রীর প্রোগ্রাম দেখতে পারবেন। সেই সুযোগ করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা গঙ্গোপাধ্যায়! ৫ ডিসেম্বর, মঙ্গলবাল থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার বিকাল ৪টে থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করতে চলেছেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর ‘দীক্ষামঞ্জরী’-ছাত্রছাত্রীরা।

এর আগে কখনও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, আবার কখনও সমাপ্তি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন ডোনা, কিন্তু মেডলিতে। তবে এই বছর একটি গানের সঙ্গেই পারফর্ম করবেন তিনি। আর সেই গানটি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর নির্বাচন করেছে। যেটি লিখেছেন এবং সুর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এই পৃথিবী একটাই দেশ’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করবেন ডোনা এবং তাঁর ছাত্রছাত্রীরা। গানটি গেয়েছেন পলক মুছল। এই বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে ডোনা বলেছেন, ‘আমাদের যে গানটি দেওয়া হয়েছে, তার উপরে আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি। আশা করছি, অতিথিদের আমাদের পারফরম্যান্স পছন্দ হবে।’ অনুষ্ঠানের পর নেতাজি ইন্ডোরে প্রদর্শিত হবে এ বারের উৎসবের উদ্বোধনী ছবি ‘দেওয়া নেওয়া’। আইকনিক ছবিতে অভিনয় করেছেন উত্তমকুমার, তনুজা, তরুণ কুমার প্রমুখ।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং