ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজ ও প্রোফাইল হ্যাকিংয়ের অভিযোগ

যার মধ্যে টলিউড-বলিউডের অনেক স্বনামধন্য শিল্পীরাই আছেন। এবার সেই তালিকায় জুড়ল বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্টারনেটের যুগে সেলিব্রেটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং নতুন কোনো বিষয় নয়। এর আগে একাধিক সেলিব্রেটির অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়ার তথ্য প্রকাশ্যে এসেছিল। যার মধ্যে টলিউড-বলিউডের অনেক স্বনামধন্য শিল্পীরাই আছেন। এবার সেই তালিকায় জুড়ল বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম। হ্যাঁ, এবার হ্যাকিংয়ের শিকার হলেন ডোনা গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, তাঁর ফেসবুক পেজ এবং প্রোফাইল হ্যাক হয়েছে।

এই প্রসঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে নৃত্যশিল্পী নিজেই জানিয়েছেন, “আমার প্রোফাইলে বেশকিছু আপত্তিকর পোস্ট করা হয়েছে। সেগুলি প্রথম আমার এক বন্ধুর চোখে পড়ে। এরপর তিনিই আমাকে বিষয়টি জানান। আপাতত আমি আমার ফেসবুক পেজ এবং প্রোফাইল কিছুই অ্যাকসেস করতে পারছি না। এছাড়া আমার পেজ এবং প্রোফাইল দুটোই ব্লু টিকড দেওয়া অর্থাৎ অথেন্টিকেটেড। বর্তমানে আমি এবং আমার টিম দীক্ষামঞ্জরী ইন্টারন্যাশনাল ট্যুরে রয়েছি। লন্ডন, সুইজারল্যান্ড, ডাবলিন, বার্মিংহাম মিলিয়ে মোট পাঁচটি কনসার্ট রয়েছে। আসলে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছি আমরা। হ্যাক হওয়ার দরুন আমরা নিজেদের পারফরম্যান্স বা রিহার্সালের কোনও আপডেটই শেয়ার করতে পারছি না। যা খুবই বিরক্তিকর ব্যাপার আমাদের কাছে।”

ইতিমধ্যেই সাইবার ক্রাইম সেকশনে অভিযোগ রুজু করেছেন তিনি। তিনি আশা করেন, হয়তো খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। পাশাপাশি তিনি সতর্ক করেছেন যে, যাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর প্রোফাইল বা ফেসবুক পেজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা কিছুদিনের জন্য তাঁর পেজ বা প্রোফাইল থেকে বিরত থাকুন। সবকিছু ঠিক হয়ে গেলে, তিনি নিজেই সব জানিয়ে দেবেন। উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসেও ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পেজ তৈরি করার অভিযোগ উঠেছিল। আবারও একই সমস্যায় পড়লেন ডোনা গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বিসিসিআই সভাপতির স্ত্রীর নামে এহেন ফেসবুক পেইজ এবং প্রোফাইল একসঙ্গে হ্যাক হওয়ায় আবারও চাঞ্চল্য ছড়িয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে