পর্দায় সৌরভের ভূমিকায় শাহরুখকে দেখতে চান ডোনা গঙ্গোপাধ্যায়

প্রতিবেদন অনুসারে, বহুল আলোচিত বায়োপিকটি একটি বড় বাজেটের চলচ্চিত্র হতে চলেছে, যার পরিমাণ ২০০-২৫০ কোটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সাল থেকেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নানারকম কথোপকথন চলছে। জানা গিয়েছে, পরিচালক লাভ রঞ্জনের পরিচালনা-প্রযোজনার দ্বারা নির্মিত হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি মহারাজ নিজেই তাঁর ছবির বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পৌঁছে গিয়েছিলেন মুম্বই। তবে তাঁর বহু প্রতীক্ষিত বায়োপিকে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

তবে ২০১৯ সালে ছবিটি ঘোষণার পর থেকেই ক্রিকেট কিংবদন্তির ভূমিকায় অভিনয় করার জন্য বলিউডের একাধিক প্রথমসারির নায়কদের নাম উঠে এসেছিল। যেখানে ছিলেন, রনবীর কাপুর, রনবীর সিং, হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রা প্রমুখ। কিন্তু কেউই প্রস্তাবে রাজি হননি। সম্প্রতি মুম্বইয়ে আসন্ন ছবির প্রযোজকদের সঙ্গে দেখা করার আগেও একই কথা বলেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। কিন্তু টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের ভূমিকায় অভিনয় করার জন্য অনস্ক্রিন ব্যক্তি হিসেবে কাউকেই আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, কিংবদন্তির চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর কাপুর। তবে স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কাকে দেখতে চান ডোনা গঙ্গোপাধ্যায়, সম্প্রতি তা নিয়ে মুখ খুললেন কিংবদন্তির স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

একটি সাংবাদিক প্রতিবেদন অনুযায়ী ডোনা গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছে, “আমি মনে করি প্রযোজক এবং পরিচালক এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেরা ব্যক্তি, স্ক্রিপ্ট অনুসারে, এই চরিত্রের জন্যে কে আদর্শ মানুষ হবেন তা বলার জন্য তাঁরাই সেরা বিচারক। আপনি যদি আমার পছন্দ জানতে চান তবে আমি অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের নামই বলব। কিন্তু আমরা সবাই জানি বয়স অনুযায়ী তাঁরা ২৪ বছর বয়সী সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় ফিট হবেন না। ছবির বেশিরভাগ অংশেই সৌরভের ক্রিকেটের সময়সীমাকে দেখানো হবে। তাই বয়স অনুযায়, ভালো দেখাবে এমন কাউকে বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। সৌরভ তাঁর ব্যস্ত সময়সূচীর মধ্যে যেটুকু সময় দিতে পারে তা দিচ্ছেন। চিত্রনাট্য প্রায় সম্পূর্ণ এবং সৌরভ নিজেই চিত্রনাট্য তদারকি করছেন। পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ, তাই এ বছর শুটিং শুরু নাও হতে পারে।” প্রতিবেদন অনুসারে, বহুল আলোচিত বায়োপিকটি একটি বড় বাজেটের চলচ্চিত্র হতে চলেছে, যার পরিমাণ ২০০-২৫০ কোটি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম