মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

মুক্তির আগেই ১০ কোটি টাকা আয় করে ফেলল অজয় দেবগনের 'দৃশ্যম' সিরিজের সর্বশেষ ছবি 'দৃশ্যম: দ্য কনক্লুশন'। কী ভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই ১০ কোটি টাকা আয় করে ফেলল অজয় দেবগনের ‘দৃশ্যম’ সিরিজের সর্বশেষ ছবি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। কী ভাবে? আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি। সিরিজের আগের দুটি ছবিই বক্স অফিসে ভাল আয় করেছে। সেই সাফল্যের কথা মাথায় রেখেই ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে ভাল আয় করবে বলেই আশা করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। তারই ইঙ্গিত দিচ্ছে ছবির অগ্রিম বুকিং।

কেননা ইতিমধ্যেই ১০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ছবির। তাই মনে করা হচ্ছে, প্রথমদিনেই আগের ছবিগুলির আয়কে ছাড়িয়ে যাবে ‘দৃশ্যম ৩’। গত ২৭ সেপ্টেম্বর তথা প্রেক্ষাগৃহে মুক্তির পাঁচদিন আগে থেকে ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে। পরপর দুই দিন ছবি অগ্রিম বুকিং ব্যাপক আয় করেছে। অগ্রিম বুকিংয়ের প্রথমদিনেই ৬.৬৫ কোটি টাকা আয় করেছে ছবি। আর দ্বিতীয় দিনে ১ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে।

সব মিলিয়ে, মাত্র পাঁচ দিনে ‘দৃশ্যম ৩’ ১০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। সুতরাং সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই ছবি। ‘দৃশ্যম’ সিরিজের সবকটা ছবি দর্শকদের মুগ্ধ করেছে। তাই এই ছবির জন্যে অপেক্ষায় ছিল ভক্তরা। ৪ বছর আগে ‘দৃশ্যম ২’ ১৫ কোটি টাকা দিয়ে প্রেক্ষাগৃহে সফর শুরু করেছিল। প্রাথমিক অনুমান, ছবির তৃতীয় পর্ব ২৫-৩০ কোটি টাকা দিয়ে শুরু করবে, যা আয়ের দিক থেকে ‘ওয়ার’ এবং ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাবে।যাই হোক, ‘দৃশ্যম ৩’-তে অভিনয়শিল্পীদের মধ্যে নতুন হিসেবে যোগ দিয়েছেন জয়দীপ আহলাওয়াত, প্রকাশ রাজ এবং সৌরভ শুক্লা। 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য