অজয়ের কাছে হার মানলেন ব্র্যাড পিট, টম ক্রুজ, বিশ্ব বাজারে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’

সমস্ত রেকর্ড ভেঙে ভারতেই ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। যা কিনা 'দৃশ্যম' সিরিজের মাইলফলক পারফরম্যান্স। এর আগের দুটি সিরিজও বক্সঅফিসে দারুন পারফরম্যান্স করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। ইতিমধ্যেই সমস্ত রেকর্ড ভেঙে ভারতেই ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। যা কিনা ‘দৃশ্যম’ সিরিজের মাইলফলক পারফরম্যান্স। এর আগের দুটি সিরিজও বক্সঅফিসে দারুণ পারফরম্যান্স করেছিল। কিন্তু মনে হচ্ছে, ‘দৃশ্যম ৩’ সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে। এ বছর এখনও পর্যন্ত মুক্তির চারদিনেই ২০০ কোটির গণ্ডি পেরোতে পারেনি কোনও ছবি। সেই হিসেবে ‘দৃশ্যম ৩’ সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে বলেই চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা। ইতিমধ্যেই বিশ্ব বাজারে ব্র্যাড পিটের ‘হার্ট অফ দ্য বিস্ট’,টম ক্রুজের ‘ডিগার’-কে পেছনে ফেলে দিয়েছে ‘দৃশ্যম ৩’।

ছবিতে একই চরিত্রে পুনরায় অভিনয় করছেন অজয় দেবগন, শ্রিয়া শরণ, রজত কাপুর, তাব্বু, ইশিতা দত্ত, মৃণাল যাদবরা। বাড়তি যোগ দিয়েছেন জয়দীপ আহলাওয়াত এবং প্রকাশ রাজ। গত ২ অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছে বিশ্বব্যাপী। আর মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের দ্বারা ব্যাপক প্রশংসা পাচ্ছে ছবিটি। স্যাকনিল্ক-এর দেওয়া তথ্য অনুযায়ী, ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ ভারতে তৃতীয় দিনে ১৭,৩২৩টি শো থেকে ৬১ কোটি টাকা আয় করেছে। যার ফলে ছবিটি্র ভারতে মোট আয় দাঁড়িয়েছে ১৭৬.৫০ কোটি টাকা। তবে সোমবার দুপুর ১২ টার মধ্যে ছবিটি ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে বলে জানা যাচ্ছে। সুতরাং এখনও পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী ২৭২ কোটি টাকা আয় করে ফেলেছে।

চলচ্চিত্রটি বিদেশেও দারুণ সাফল্য পেয়েছে। মনে করা হচ্ছে এই রকম ভাবে চলতে থাকলে এই সপ্তাহের মধ্যেই ছবিটি ৫০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে। তবে ছবিটি কত কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে তা এখনও নির্মাতারা ঘোষণা করেনি। তবে অনুমান, ছবিটির বাজেট ১১০ কোটি টাকা। যা ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছে ছবিটির আয়। 

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত