‘হিজাব পরে খাবার খেতে হয় মুসলিম মহিলাদের, এটা কেমন নিয়ম’, টুইটের বিরোধীতা জায়রার

নিকাব ও হিজাব দুটোই পরে হাত দিয়ে হালকা নিকাব সরিয়ে খাবার খাচ্ছেন অভিনেত্রী। এই ছবি টুইটারে উঠে আসার পর থেকেই শুরু হয় আলোচনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মের সঙ্গ দিতে বলিউডের অনেক অভিনেত্রীই কেরিয়ারকে বাঈ বাঈ করেছে। যাঁদের মধ্যে একজন সানা খান। যিনি স্বামীর জন্যেই অভিনয় থেকে বিদায় নিয়েছেন। এছাড়াও এই তালিকায় আরও একজনের নাম রয়েছে প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিমের। তিনিও ধর্মের জন্যে অভিনয় ত্যাগ করেছেন। বিতর্ক থেকে সর্বদা দূরেই থাকেন এই অভিনেত্রী। তবে সম্প্রতি একটি ছবির জন্যে সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে এলেন অভিনেত্রী। নিকাব ও হিজাব দুটোই পরে হাত দিয়ে হালকা নিকাব সরিয়ে খাবার খাচ্ছেন এক মহিলা। এই ছবি টুইটারে উঠে আসার পর থেকেই শুরু হয় আলোচনা। ছবিটি এক টুইটার ব্যবহারকারী শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এটা কি একজন মানুষের পছন্দ?’

নেটনাগরিকের সেই টুইটটি দেখেই চটলেন অভিনেত্রী, আর তা নিজের টুইটারে শেয়ার করে পাল্টা লিখলেন, ‘এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি। এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নিকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি।’ ছবিতে অভিনেত্রীর মুখ পুরোটাই নিকাব দিয়ে ঢাকা ছিল। এই ঘটনায় রীতিমতো বিব্রত অভিনেত্রী। যদিও তাঁর বেশিরভাগ অনুগামীরা তাঁকে সমর্থন করেছেন।

একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আমরা এর মোকাবিলা করি। তবে যেটা বলেছেন সেটা ঠিক জায়রা ওয়াসিম। আপনার উত্তর সম্পূর্ণরূপে আমাদের পছন্দ।’ অন্য একজন লিখেছেন, ‘কাকে কী করতে হবে এবং কী করতে হবে না তা বলা বন্ধ করুন, এটি যে যার জীবন এবং যে যার বিশ্বাস, তাই তাঁদের একা ছেড়ে দিন।’ আরও একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে আপনার ধর্ম অনুসরণ করার ক্ষমতা এবং মর্যাদা দিন। আমিন।’ আরও একজন পরামর্শ দিয়ে বলেছেন, “মহিলাদের থেকে মুখ লুকানোর প্রয়োজন নেই। আপনি আপনার হিজাব খুলে ফেলতে পারেন। আমার স্ত্রী এবং মাও পরেন। বোরখা কিন্তু যখন তাঁরা অন্যান্য মহিলাদের থাকে তাহলে হিজাব খুলে নেয়।”

গত বছরই কর্ণাটকের একটি স্কুলে হিজাব পরা নিষিদ্ধ হয়ে গিয়েছে। সেই পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন জায়রা ওয়াসিম। বলেছিলেন, “এটি মুসলিম মহিলাদের বিরুদ্ধে পক্ষপাতের স্তুপীকরণ করা। এটি ত্যাগ করা সম্পূর্ণ অন্যায়।” প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০শে জুন গোটা দুনিয়াকে অবাক করে দিয়ে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো ছবির মুখ জায়রা ওয়াসিম ঘোষণা করেন তিনি বিনোদন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। ধর্ম-বিশ্বাসের কারণ দেখিয়ে জায়রার অকাল অবসর নিয়ে সেসময় কম শোরগোল পড়েনি। যদিও তখন থেকে আজও সে নিজ সিদ্ধান্তে অবিচল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে