দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যোগ, অঙ্কুশের পর মিমি চক্রবর্তীকে সমন ইডির

নিজস্ব প্রতিনিধিঃ টলিউড নায়ক অঙ্কুশ হাজরার পর এবার অবৈধ বেটিং অ্যাপ মামলায় নাম জড়ালো অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর। আগামী ১৫ সেপ্টেম্বর তাঁকে তলব করেছে ইডি। তবে শুধু মিমি নন, অবৈধ বেটিং অ্যাপ মামলায় অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বছর কয়েক ধরেই অনলাইন অবৈধ বেটিং অ্যাপ মামলায় নাম জড়াচ্ছে বলিউড তারকা দের। নাম আছে ক্রিকেটারদেরও। অভিযোগ, এই অবৈধ বেটিং অ্যাপগুলির মাধ্যমে প্রতারণা শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অতিরিক্ত টাকার লোভে লাখ লাখ কোটি কোটি টাকা খোয়াচ্ছেন তারা। এর পরিণতি হচ্ছে মর্মান্তিক। আর সেই বেটিং অ্যাপ গুলির বিজ্ঞাপনের মুখ হচ্ছেন তারকারা। তাতে মানুষের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে অ্যাপগুলি। আর মানুষকে ঠকানোর টাকাই তারকা রা পারিশ্রমিক হিসেবে পাচ্ছে। এই কারণেই অনলাইন অবৈধ বেটিং অ্যাপ মামলায় তারকাদের তলব করছে পুলিশ। এর আগে বিজয় দেবেরাকোন্ডা, প্রকাশ রাজ, রানা দাগ্গুবতী, রণবীর কাপুর, কপিল শর্মা-সহ একাধিক দেশীয় তারকাদের তলব করা হয়েছে। এবার বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অবৈধ বেটিং অ্যাপ সম্পর্কিত মামলায় তলব করল ইডি।

ইডি সূত্রের খবর, উর্বশী এবং মিমি নির্দিষ্ট কিছু অনুমোদনের মাধ্যমে এই অবৈধ অ্যাপগুলির সঙ্গে যুক্ত। কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের সময় অ্যাপগুলির সঙ্গে তাদের সংযোগ তদন্ত করবেন বলে আশা করা হচ্ছে। কয়েকদিন আগেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নাকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করা হয়েছিল। তাদের নিজ শহরে ইডির দফতরেও দেখা গিয়েছিল। এবার অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং মিমি চক্রবর্তীকে অবৈধ বেটিং অ্যাপ সম্পর্কিত মানি লন্ডারিং মামলায় তলব করল ইডি। একটি সূত্র জানিয়েছে, 1xBet’ নামের একটি অবৈধ বেটিং মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যে মিমি চক্রবর্তীকে সোমবার সকালে দিল্লির সদর দফতরে জবানবন্দি দিতে বলা হয়েছে। আর উর্বশীকে আগামী মঙ্গলবার তথা ১৬ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে। ইডি মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA) এর অধীনে তাদের জবানবন্দি রেকর্ড করবে বলে সূত্রটি জানিয়েছে।

এর আগে মিমির ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অঙ্কুশ হাজরাকে একই মামলায় তলব করা হয়েছিল। তবে অতীতে টলিউডে কোনও তারকাকে অবৈধ বেটিং অ্যাপ-সম্পর্কিত মানি লন্ডারিং মামলায় তলব করা হয়নি। এক্ষেত্রে অঙ্কুশ এবং মিমি প্রথম এই ধরনের মামলায় ইডির সমন পেলেন। যদিও অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন তৃণমূলের শাসকদলে নেই। তিনি এখন পুরোপুরি অভিনয় কেরিয়ারে মন দিয়েছেন। তাঁকে পরবর্তীতে ‘রক্তবীজ 2’ সিনেমায় দেখা যাবে। ছবিতে অভিনেত্রীর বিকিনি লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। তাঁর নায়ক আবির চট্টোপাধ্যায়। এর মধ্যেই ইডির সমন পেলেন অভিনেত্রী। তবে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানান নি মিমি। উল্লেখ্য, গত মাসে, ইডি প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকে তলব করেছিল এবং পিএমএলএ-এর বিধান অনুসারে তার বক্তব্য রেকর্ড করা হয়েছিল। তারা তাকে জিজ্ঞাসা করেছিল যে, এই বেটিং অ্যাপের মালিকরা কীভাবে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কীভাবে তাকে অর্থ প্রদান করা হয়েছিল, তারা কোথায় কর প্রদান করেছিলেন? সংস্থাটি অবৈধ বেটিং অ্যাপগুলির সঙ্গে জড়িত একাধিক মামলার তদন্ত করছে, যেগুলি অসংখ্য মানুষ এবং বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা প্রতারণা করেছে। মামলার প্রাথমিক ইডি তদন্তে জানা গেছে যে, তথ্য প্রযুক্তি আইন, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন, পিএমএলএ ইত্যাদি সহ একাধিক আইন লঙ্ঘন করা হয়েছে। সংস্থাটি গত ৪ সেপ্টেম্বর দিল্লিতে তাদের সদর দফতরে শিখর ধাওয়ানকে 1xBet-এর সঙ্গে যুক্ত অবৈধ বাজির মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তারা এর সঙ্গে তার সংযোগ তদন্ত করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

আঙুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

নন্দীগ্রামে শুভেন্দুর পোলিং এজেন্টকে গ্রেফতারের অভিযোগ, কমিশনের দ্বারস্থ

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

জায়গায় জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ