ফের তলব এলভিশ যাদবকে, ২৩ জুন হাজিরার নির্দেশ দিল  ইডি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাপে পড়ল  বিখ্যাত ইউটিউবার এলভিশ যাদব। বুধবার ফের তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৩ জুলাই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ইডি। সাপের বিষ পাচার এবং আর্থিক তছরুপের মামলায় বিখ্যাত ইউটিউবারকে  ডেকে পাঠান হয়েছে বলে জানা গিয়েছে।

 যদিও এলভিশ বর্তমানে ভারতে নেই। তিনি বিদেশ সফরে আছেন। কিন্তু, ইডি তাঁকে পুরোপুরি তদন্তে সাহায্য করতে বলেছে। তবে ২৩ জুন আদৌ এলভিশ হাজিরা দেবেন কিনা তা এখন জানা যায়নি। বলা বাহুল্য, এই প্রথম নয় এরআগে বিখ্যাত ইউটিউবারকে তলব করেছিল ইডি। গত ৮ জুলাই তাঁকে তলব করেছিল ইডি। তবে বিদেশে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। সেই  হাজিরা এড়ানোর ৪৮ ঘণ্টার মধ্যে ফের এলভিশকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিখ্যাত ইউটিউবারের বিরুদ্ধে রয়েছে ‘ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট’সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা।

পুলিশ সূত্রে খবর রেভ পার্টিতে সাপ ও সাপের বিষের আয়োজন করতেন বিখ্যাত ইউটিউবার। আর সেটা তিনি স্বীকার করেছেন। এরপর  গত ৬ এপ্রিল গৌতম বুদ্ধ নগর পুলিশ বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে এলভিশ যাদব এবং আরও সাতজনের বিরুদ্ধে ১২০০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছিল।  আর সেখানে বর্ণনা করা হয়েছিল  কী ভাবে সাপ পাচার করা হয়ে থাকে। ১৭ মার্চ এলভিশকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এরপর জেল থেকে তিনি মুক্তি পান। এই আবহে ফের এলভিশ যাদবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম ৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন