বিপ্লবে ইতি! পেটে টান পড়ার আশঙ্কায় সুর সুর করে কাজে ফিরলেন টলি শিল্পীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে তোলপাড়! এই ঘটনাকে কোনওভাবেই মানতে পারছেন না শিল্পী মহল। নানা প্রশ্ন উঠেছে অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ানদের নিরাপত্তা নিয়ে। যা নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন কলাকুশলীরা। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে তুলে নেওয়া হয় সেই কর্মবিরতি। দীর্ঘ টালবাহানার পর আগামিকাল, বুধবার (৮ এপ্রিল) থেকে টলিপাড়ায় শুরু হবে কাজ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

গত ২৯ মার্চ তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে গিয়েই মর্মান্তিক পরিণতি হয় অভিনেতার। তবে তাঁর চলে যাওয়া মানতে পারছেন না কেউই। ইতিমধ্যে, অভিনেতা রাহুলের অকাল প্রায়াণের প্রতিবাদে সরব হয় গোটা টলিউড। এই আবহে গত রবিবার (৫ এপ্রিল) আর্টিস্ট ফোরামের বৈঠকে ঠিক হয়, যতক্ষণ না শিল্পীদের নিরাপত্তা দেওয়া হবে, ততক্ষণ বন্ধ সিরিয়ালের শুটিং। সেদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ আরও অনেকে।

সংগঠনের মিলিত সিদ্ধান্তে বলা হয়েছে, মঙ্গলবার তথা ৭ এপ্রিল থেকে কর্মবিরতি হবে। সেফটি প্রোটোকল তৈরি হবে, তবে কাজ শুরু হবে। সেইমতো এদিন সকাল থেকেই প্রিন্স আনোয়ার শাহ রোডের ভারতলক্ষ্মী স্টুডিওর চেনা ছবিটা একেবারে বদলে গিয়েছে। শুটিং শুরু হওয়ার কোনও তোড় জোড় নেই। শুটিং ফ্লোরে তালা ঝুলছে। টলিপাড়ায় শুটিংয়ের বদলে দফায় দফায় চলছে মিটিং। এমতাবস্থায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কোনও কর্মবিরতি থাকছে না। ইন্ডাস্ট্রির সকলের সিদ্ধান্তে আপাতত ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কোনও শিল্পী কাজ করবেন না। যতদিন না পর্যন্ত রাহুলের মৃ্ত্যুর সঠিক তদন্ত হচ্ছে।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের