জল্পনার অবসান! অবশেষে সন্তানের বাবার ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা

সন্তানের বাবার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লিখলেন 'ডেট নাইট'। তিনিই যে ইলিয়ানার সন্তানের বাবা তা জানতে বোধ হয় বাকি নেই কারুরই।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত এপ্রিলেই অবিবাহিত অবস্থায় প্রেগন্যান্সির খবর দিয়ে একেবারে চমকে দিয়েছেন ভক্তদের তিনি। যদিও বিষয়টি এখন নতুন নয়, ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে রীতিমতো। যাই হোক, খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে ফিসফিসানি তো লেগেই রয়েছে। অভিনেত্রী এখন প্রেগনেন্সির নবমতম পর্যায়ে রয়েছেন।মাঝেমধ্যেই অভিনেত্রী তাঁর মাতৃত্বের নানারকম ছবি পোস্ট করে নিজের আপডেট দেন।

তাঁর পোস্টের তলায় কমেন্টের বন্যা বয়ে গেলেও আজ পর্যন্ত তাঁর সন্তানের বাবা কে তা জানান নি তিনি। গতবছর খবরে এসেছিল তিনি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে প্রেম করছেন। কিন্তু এবিষয় কোনো শিলমোহর দেয়নি কেউই। মাঝে সেই রহস্যময় পুরুষের ছবি প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী, তাও আবার আপছা। তাহলে ইলিয়ানার সন্তানের বাবা কে? অবশেষে অপেক্ষার অবসান! অবশেষে ইলিয়ানা ডি’ক্রুজ তাঁর রহস্যময় পুরুষের কথা প্রকাশ করলেন। সন্তানের বাবার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লিখলেন ‘ডেট নাইট’। তিনিই যে ইলিয়ানার সন্তানের বাবা তা জানতে বোধ হয় বাকি নেই কারুরই।সোমবার, ইলিয়ানা হার্ট ইমোজি সহ ইনস্টাগ্রাম স্টোরিজে তাদের ছবি শেয়ার করেছেন।

ছবিতে ইলিয়ানাকে একটি স্ট্র্যাপি লাল পোশাকে দেখা যাচ্ছে, এবং তাঁর প্রেমিক একটি কালো শার্টে ধরা দিয়েছেন। গতমাসেই অভিনেত্রী তাঁর জীবনের রহস্যময় পুরুষের বিষয়ে জানান যে, তিনি গর্ভাবস্থা অবস্থায় তাঁর কতটা যত্ন রাখছেন। তিনি আরও শক্তিশালী হয়ে উঠছেন। সঙ্গীর সমর্থনের বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী লিখেছিলেন, “যেদিন আমি নিজের প্রতি সদয় হতে ভুলে যাই, এই সুন্দর মানুষটি আমার শিলা। চোখের জল মুছে দেয়। এবং আমাকে হাসাতে বোকা বোকা জোকস বলে।” তবে ইলিয়ানার প্রেমিক সম্বন্ধে এখনও কিছু প্রকাশ্যে আসেনি। ইলিয়ানা সম্প্রতি বাদশা এবং গোল্ডকার্টজ গান, সব গজাব-এ অভিনয় করেছেন। তিনি তাঁর গান প্রকাশের পর তাঁর গর্ভাবস্থার ঘোষণা করেছিলেন। অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর শেষ ছবি ছিল দ্য বিগ বুল। 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে