জল্পনার অবসান! ১৩ বছর পর কলকাতায় আসছেন সলমন খান, দিনক্ষণ জেনে নিন….

ভাইজান শুধু একা নয়, তাঁর সঙ্গে আসবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা এবং গুরু রন্ধাওয়া সহ আরও বিশেষ কয়েকজন বলিউড তারকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনা শেষ। আগামী ১৩ মে কলকাতায় আসছেন ভাইজান। সব বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে প্রায় ১৩ বছর পর কলকাতার মাটিতে পা রাখছেন বলিউড সুপারস্টার সলমন খান। শেষবার তিনি কলকাতায় এসেছিলেন ২০০৯ সালে, তাঁর ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে। আগামী ১৩ মে কোলকাতার ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন সলমন ও তাঁর দাবাং গ্যাং। ভাইজানের কলকাতায় আসা নিয়ে বহুদিন ধরেই চলছিল অনেক গুঞ্জন। একের পর এক মৃত্যু হুমকির মুখে পড়ছেন নায়ক, সেই কারণে তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সরকারের তরফ থেকে। তাই গুঞ্জনে উঠেছিল যে, বোধহয় সলমন কলকাতায় আসবেন না কিন্তু গুজবে পড়ল তালা।

আগামী ১৩ মে কলকাতা কাঁপাতে আসছেন বলিউডের ভাইজান। আক্ষরিক ভাইজানের উপস্থিতি ব্যপক ভিড়ের সৃষ্টি করবে যে, তা বলাই বাহুল্য! বহুদিন পর অভিনেতাকে আবারও চাক্ষুষ করার সুযোগ মিলবে তিলোত্তমা বাসীদের। ময়দানের কাছে ইস্টবেঙ্গলের মাঠেই সলমনের ইভেন্টটি অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, ভাইজান শুধু একা নয়, তাঁর সঙ্গে আসবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা এবং গুরু রন্ধাওয়া সহ আরও বিশেষ কয়েকজন বলিউড তারকা। ২০০৯ সালে সলমন খানের শেষ কলকাতা সফর ছিল। 

অন্যান্য বলিউড তারকাদের মতো, সলমন তাঁর চলচ্চিত্রের অন্যান্য শহরে গিয়ে প্রচার করতে একদমই পছন্দ করেন না। গত কয়েক বছরে বিভিন্ন কারণে তাঁর কলকাতা সফর বাতিল হয়ে যায়। তাই পশ্চিমবঙ্গ ভক্তদের জন্য এটি দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০০৯ সালে, সলমন ‘ওয়ান্টেড’ এর প্রচারের অংশ হিসাবে মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে থাকার কথা ছিল।কিন্তু শেষমেষ অনিয়ন্ত্রিত ভিড়ের জন্যে প্রদর্শনী ম্যাচটি বাতিল করা হয়। আর সলমনকে হোটেলে ফিরে যেতে হয়। অপ্রত্যাশিতদের জন্য, গত বছর জুন মাসে সালমান এবং তাঁর বাবা সেলিম খানের হুমকি চিঠির পর থেকেই তাঁরা এখন Y+ ক্যাটাগরির নিরাপত্তায় রয়েছেন। এদিকে, ভক্তরা তাঁর আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যা ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ফরহাদ সামজি পরিচালিত, ছবিটি সালমানের চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন কে চিহ্নিত করবে।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে