নতুন সিনেমার শুটিংয়ে ঢাকায় পৌঁছলেন সায়ন্তিকা

এর আগে সায়ন্তিকা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজিত ছবি ‘নকাব’এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন। যা ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। তবে এবার সম্পূর্ণ একক প্রযোজিত বাংলাদেশী ছবিতে আরেক খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন সায়ন্তিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অনেকদিন হল টলিউড চত্বরে দেখা যাচ্ছে না অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলে যোগদানের পর থেকেই সমাজের কাজে নিজেকে প্রতিনিয়ত উৎসর্গ করছেন তিনি। বেশিরভাগ সময়েই কলকাতা-বাঁকুড়ার মধ্যেই সীমাবদ্ধ তিনি। তবে এবার কলকাতা ছেড়ে বাংলাদেশে পাড়ি দিলেন অভিনেত্রী। দিন কয়েক ধরেই গুঞ্জন চলছিল যে, খুব শীঘ্রই বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন সায়ন্তিকা। এর আগেও বাংলাদেশী ছবিতে তিনি অভিনয় করেছিলেন কিন্তু সেটি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে। এবার বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী। তাঁর নায়ক হবে জায়েদ খান।

যদিও এই বিষয়টি এক সময় সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক। যদিও বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি টলিউড অভিনেত্রীকে দেশে সিনেমায় অভিনয়ের জন্য এক মাসের ওয়ার্ক পারমিট দেওয়া হয়। আগামী ১৫ সেপ্টেম্বর ওই ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হচ্ছে। বুধবার সকালে্ই নয়া ছবির শুটিংয়ের জন্য ঢাকায় এসে পৌঁছেছেন টলি নায়িকা। বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন জায়েদ খান।

‘ছায়াবাজ’ ছবির প্রযোজনা সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, আজ বুধবারই সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রোডাকশন টিম। সেখানেই টানা শুটিং চলবে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তাজু কামরুল। এর আগে সায়ন্তিকা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘নকাব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন। ২০১৮ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। 

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি