দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবৈধ বেটিং মামলায় দিল্লির ইডি দফতরে মিমি চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধিঃ অবৈধ বেটিং বেটিং অ্যাপের প্রচার করে বিপাকে অভিনেত্রী তথা যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছে ইডি। ১৫ সেপ্টেম্বর দিল্লির ইডি দফতরে ডাকা হয়েছিল তাঁকে। প্রশ্ন ছিল, আদেউ অভিনেত্রী দিল্লি গিয়ে ইডির দফতরে হাজির হবেন কিনা? একেবারেই দ্বিমত পোষণ করেননি অভিনেত্রী। নোটিশ অনুযায়ী, সোমবার সকাল সকাল দিল্লি পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে ইডির দফতরেও হাজিরা দিয়েছেন তিনি। এবার প্রশ্ন হল, অভিনেত্রীকে কী কী জিজ্ঞাসা করা হবে? জানা গিয়েছে, 1xbet বেটিং অ্যাপ নামক একটি অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে অভিনেত্রীকে দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। অভিযোগ, ভারতে বেটিং এবং অনলাইন জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 1xbet বেটিং অ্যাপের প্রচার চালিয়েছেন মিমি চক্রবর্তী। আর সেই জালিয়াতির টাকায় আর্থিক সুবিধা নিয়েছেন তিনি। এই অ্যাপের প্রোমোশন করেছেন মিমি।

সূত্রের খবর, কীভাবে এই বেআইনি অ্যাপ সংস্থার থেকে মিমি যুক্ত হলেন, কীভাবে তিনি এই অ্যাপ থেকে টাকা পেলেন। কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাঁর, তা জানার জন্যই তদন্তকারী এজেন্সি তাঁকে তলব করেছে। এবং মানি লন্ডারিং আইন অনুযায়ী তাঁর বক্তব্য রেকর্ড হবে। মিমি ছাড়াও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও একই অ্যাপ সংস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে তলব করেছে ইডি। এর আগে টলিউড নায়ক অঙ্কুশ হাজরাকে অবৈধ বেটিং অ্যাপ মামলায় তলব করেছিল ইডি। কিন্তু এই বিষয়ে অভিনেতা এখনও প্রতিক্রিয়া করেননি। বছর কয়েক ধরেই অনলাইন অবৈধ বেটিং অ্যাপ মামলায় নাম জড়াচ্ছে বলিউড তারকাদের। নাম আছে ক্রিকেটারদেরও। অভিযোগ, এই অবৈধ বেটিং অ্যাপগুলির মাধ্যমে প্রতারণা শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অতিরিক্ত টাকার লোভে লাখ লাখ কোটি কোটি টাকা খোয়াচ্ছেন তারা। এর পরিণতি হচ্ছে মর্মান্তিক। আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছে তরুণ প্রজন্ম। আর সেই বেটিং অ্যাপ গুলির বিজ্ঞাপনের মুখ হচ্ছেন তারকারা। তাতে মানুষের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে অ্যাপগুলি। আর মানুষকে ঠকানোর টাকাই তারকারা পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন। এই কারণেই অনলাইন অবৈধ বেটিং অ্যাপ মামলায় তারকাদের তলব করছে পুলিশ। এর আগে বিজয় দেবেরাকোন্ডা, প্রকাশ রাজ, রানা দাগ্গুবতী, রণবীর কাপুর, কপিল শর্মা-সহ একাধিক দেশীয় তারকাদের তলব করা হয়েছে।

কয়েকদিন আগেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নাকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করা হয়েছিল। তাদের নিজ শহরে ইডির দফতরেও দেখা গিয়েছিল। এদিকে বর্তমানে মিমি চক্রবর্তী ‘রক্তবীজ 2’ সিনেমার প্রচারে ব্যস্ত। ছবিতে অভিনেত্রীর বিকিনি লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। তাঁর নায়ক আবির চট্টোপাধ্যায়। এর মধ্যেই ইডির সমন পেলেন অভিনেত্রী। উল্লেখ্য, গত মাসে, ইডি প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকে তলব করেছিল এবং পিএমএলএ-এর বিধান অনুসারে তার বক্তব্য রেকর্ড করা হয়েছিল। তারা তাকে জিজ্ঞাসা করেছিল যে, এই বেটিং অ্যাপের মালিকরা কীভাবে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কীভাবে তাকে অর্থ প্রদান করা হয়েছিল, তারা কোথায় কর প্রদান করেছিলেন? সংস্থাটি অবৈধ বেটিং অ্যাপগুলির সঙ্গে জড়িত একাধিক মামলার তদন্ত করছে, যেগুলি অসংখ্য মানুষ এবং বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা প্রতারণা করেছে। মামলার প্রাথমিক ইডি তদন্তে জানা গেছে যে, তথ্য প্রযুক্তি আইন, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন, পিএমএলএ ইত্যাদি সহ একাধিক আইন লঙ্ঘন করা হয়েছে। সংস্থাটি গত ৪ সেপ্টেম্বর দিল্লিতে তাদের সদর দফতরে শিখর ধাওয়ানকে 1xBet-এর সঙ্গে যুক্ত অবৈধ বাজির মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। এই মামলায় খতিয়ে দেখা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভূমিকাও। গুগল এবং মেটার বিরুদ্ধে অ্যাপ প্রমোশনের অভিযোগ রয়েছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই অ্যাপের বিজ্ঞাপন হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন TVK প্রধান বিজয়

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ