এপস্টিনের ফাইলে অনুরাগ কাশ্যপের নাম, বিতর্ক উঠতেই কী বললেন পরিচালক?

যৌন অপরাধী এপস্টিনের পাঠানো একাধিক ইমেলে 'বলিউড গাই' হিসাবে অনুরাগ কাশ্যপকে উল্লেখ করা হয়েছে। এই নথি প্রকাশ্যে আসার পর থেকেই হুলস্থুল পড়ে গিয়েছে নেটপাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের লাখ লাখ ফাইল ফাঁস করেছে মার্কিন বিচার বিভাগ। এই ফাইল প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বের চরিত্রের অন্ধকার দিক সামনে চলে এসেছে। যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে নাম জড়িয়েছে বিশ্বের বহু নেতার। যদিও বিতর্ক চরমে ওঠার পরেই মার্কিন বিচার বিভাগ এপস্টিন সম্পর্কিত লাখ লাখ নথি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। ওই ফাইলে বৈশ্বিক নেতাদের পাশাপাশি বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের নামও রয়েছে। যৌন অপরাধী এপস্টিনের পাঠানো একাধিক ইমেলে ‘বলিউড গাই’ হিসাবে অনুরাগ কাশ্যপকে উল্লেখ করা হয়েছে। এই নথি প্রকাশ্যে আসার পর থেকেই হুলস্থুল পড়ে গিয়েছে নেটপাড়ায়। এই নথিগুলিতে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত প্রয়াত জেফরি এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিবরণী, নথি, ছবি এবং ভিডিও-সহ অসংখ্য অপরাধের কথা উল্লেখ রয়েছে।

চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের নামও তার মধ্যে রয়েছে। এমন বিতর্ক উঠতেই এবার সোশ্যাল মিডিয়ায় একটি স্পষ্টীকরণ জারি করলেন অনুরাগ কাশ্যপ। তবে অনুরাগ কাশ্যপের নাম সোজাসুজি জড়িত কিনা তা নিশ্চিত নয়। ইমেলে তাঁকে ‘একজন বলিউড গাই’ এবং ‘একজন বিখ্যাত বলিউড পরিচালক’ হিসাবে বর্ণনা করা হয়েছে। তবে একটি সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘আমার এই বিষয়ে কোনও জ্ঞান নেই। প্রতি মাসে আমি প্রায় ১৫টি আমন্ত্রণপত্র পাই। বেশিরভাগেরই আমি সাড়াও দিই না। সত্য হল, আমি জীবনে কখনও বেইজিং যাইনি। এই নথিগুলির কোনও সত্যতা নেই। এটি কোনও এলোমেলো ইমেল, যা স্বতঃস্ফূর্তভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমার নামে তৈরি বিতর্ক গুলি আমার চলচ্চিত্রের চেয়ে বেশি জনপ্রিয়।’ সুতরাং পরিচালক এই অভিযোগগুলি অস্বীকার করেছেন এবং গুজবের অবসান ঘটিয়েছেন। তবে এটা সত্য যে, অনুরাগ কাশ্যপের চলচ্চিত্রগুলি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এবং বিশ্বজুড়ে বড় বড় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

যাই হোক, গত ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগ এপস্টিন সম্পর্কিত তিন মিলিয়নের বেশি নথি প্রকাশ করেছিল। এসব নথি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, কয়েকটি ইমেইল আদান–প্রদানে অনুরাগ কাশ্যপের নাম রয়েছে। তিন ব্যক্তির মধ্যে মেইল আদান–প্রদান হয়েছে। এই আলোচনায় জেফরি এপস্টিনও যুক্ত ছিলেন। আলোচনায় এপস্টিনের কিউবা সফরের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথা বলা হয়েছিল। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার জন্য সম্ভাব্য অতিথিদের তালিকা অন্তর্ভুক্ত ছিল। যার মধ্যে সাংহাইতে একটি প্রস্তাবিত অনুষ্ঠানও অন্তর্ভুক্ত ছিল। সেই তালিকায় অনুরাগ কাশ্যপের নাম দেখা গিয়েছে। পাশাপাশি বেন গোয়ার্টেল, ব্রুস ডামার এবং ডিজে স্পুকির মতো অন্যান্য ব্যক্তিত্বদের নামও দেখা গিয়েছে। কিন্তু তালিকায় নাম থাকলেও অনুরাগ কাশ্যপ সত্যিই ওই কর্মশালা বা সফরে অংশ নিয়েছিলেন কিনা তার কোনও সত্যতা নেই। তাঁকে কেবল একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গিয়েছে। এছাড়া অনুরাগ এবং এপস্টিন আদৌ একসঙ্গে একই সময়ে সেই স্থানে উপস্থিত ছিলেন কিনা, তাও জানা যায়নি। নথিগুলিতে বিশ্বজুড়ে বেশ কয়েকজন জনসাধারণের উল্লেখ রয়েছে, যাদের অনেকেরই এপস্টিনের অপরাধের সঙ্গে কোনও সম্পর্ক নেই।

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে