চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১২ বছরের সংসারে ইতি ধর্মেন্দ্র-হেমা কন্যার, বিচ্ছেদে শিলমোহর জামাইয়ের

নিজস্ব প্রতিনিধি: বলিউডে যেমন একের পর এক তারকা জুটি তাঁদের সম্পর্ককে পূর্ণতা দিচ্ছেন, অন্যদিকে ভুল বোঝাবুঝির জন্যে বহু বছরের সংসার ভাঙছেন তারকা দম্পতি। অর্থাৎ বিনোদন মহলে তারকা দের সম্পর্কের ভাঙা-গড়া লেগেই রয়েছে। আর তা একেবারে চেটেপুটে উপভোগ করেন দর্শক। যেমন দিন কয়েক আগেই ১৪ বছরের সংসার ভেঙেছেন কৃষ্ণা কটেজ-খ্যাত অভিনেত্রী ঈশা কোপ্পিকার।

তাঁর বিচ্ছেদ রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিল। পরে অভিনেত্রীর স্বামীই তাঁদের বিচ্ছেদের বিষয়টা নিশ্চিত করেন। এদিকে দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র এবং ড্রিম গার্ল হেমা মালিনীর কন্যা তথা অভিনেত্রী এশা দেওল ও তাঁর স্বামী ভরত তখতানির ১২ বছরের সংসার ভেঙে গিয়েছে। ডিভোর্সের পথে হেঁটেছেন অভিনেত্রী, কিন্তু এই বিষয়ে অভিনেত্রী বা তাঁর স্বামী কোনও প্রতিক্রিয়া করেননি সেই সময়। এদিকে একটি রেডিট ব্যবহারকারী জানান যে, এশা দেওলের স্বামী কারুর সঙ্গে প্রেম করেন। তাই বউকে সময় দেননা। এই নিয়ে বহুদিন ধরেই তাঁদের মধ্যে ঝামেলা চলছে। তাই অনেকদিন ধরেই এশার সঙ্গে দেখা মেলে না ভরতের। হেমার জন্মদিন, তাঁদের বাড়ির কোনও অনুষ্ঠানে এশার স্বামীকে দেখা যায়নি তখন থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা উস্কে যায়। এবার এশার সঙ্গে ১২ বছরের সম্পর্কের ভাঙনের কথা স্বীকার করলেন ভরত, তিনি শিলমোহর দিলেন তাঁদের বিবাহ বিচ্ছেদের সম্পর্কে।

২০১২ সালে বিয়ে করা এই দম্পতির দুটি কন্যা সন্তান, রাধা এবং মিরায়া। দিল্লি টাইমস অনুসারে এশা-ভরত একটি যৌথ বিবৃতিতে লেখেন, “আমরা পারস্পরিক এবং সৌহার্দ্যপূর্ণভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনে এই পরিবর্তনের মাধ্যমে, আমাদের দুই সন্তানের সর্বোত্তম স্বার্থ এবং কল্যাণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রশংসা করব আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন।”এর আগে, রেডডিটে একটি পোস্ট ভাইরাল হয়েছিল দাবি করেছিল যে, এশা এবং ভরত সম্ভবত আলাদা হয়ে গেছে। এটি এই সত্যের উপর ভিত্তি করে যে তাকে তার শেষ কয়েকবার প্রকাশ্যে তার স্ত্রীকে ছাড়াই দেখা গেছে। এশা এবং ভরত ২০১২ সালে বিয়ে করেন। তারা ২০১৭ সালে প্রথম মেয়ে রাধাকে স্বাগত জানায়। ২০১৯ সালে তারা মিরায়াকে স্বাগত জানায়।

 

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ