‘দিল সে’-র ২৫ বছর পরেও ছবিটি দেখার সৌভাগ্য হয়নি পরিচালক মণিরত্নমের, কিন্তু কেন?

আমরা একটি প্রতিনিধি গল্প খুঁজছিলাম। তা না হলে এটা একটা নির্দিষ্ট জায়গার গল্প হয়ে যেত। ফিল্মটি এমন অনেক জায়গার প্রতিনিধিত্ব করেছিল যা অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিল। তাই আমি সমালোচনা নিয়ে চিন্তিত নই।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ খান এবং মনীষা কৈরালা অভিনীত ব্লকবাস্টার রোমান্টিক থ্রিলার, ‘দিল সে’ আজ ২৫ বছর পূর্ণ করল। ভারতীয় সিনেমার বিশিষ্ট পরিচালক, মণি রত্নমের পরিচালনায় ছবিটি ১৯৮৯ সালে ২১ শে আগস্ট মুক্তি পায়। ছবিটি মুলত কাল্ট-ক্লাসিক হিসাবে চিহ্নিত। বক্স অফিসে উষ্ণ সাড়া পেয়েছিল ছবিটি। বিশেষ করে, মাইল ফলক সৃষ্টিকারী ‘ছাইয়া ছাইয়া’ এই ছবিরই সুপারহিট গান। পারফরম্যান্স করেছিলেন, মালাইকা অরোরা এবং শাহরুখ খান। দেখতে দেখতে ছবির বয়স দুই দশক পেরিয়ে গেল, দর্শকদের কাছে আজও এই ছবির স্মৃতি তাজা। ছবির সংগীত পরিচালক ছিলেন, এ আর রহমান। ‘জিয়া জলে’, ‘দিল সে রে’, ছাইয়া ছাইয়া-সহ একাধিক প্রাণবন্ত ট্র্যাকগুলি এই ছবির প্রাণভ্রমরা ছিল।

কিন্তু জানেন কী, ছবিটি যিনি তৈরি করলেন, অর্থাৎ মাস্টারপিস, মণি রত্নমই নাকি এখনও তাঁর ছবি ‘দিল সে’ দেখেননি! সম্প্রতি ২৫ বছর উপলক্ষে একটি সাক্ষাৎকারে মণি রত্নম জানিয়েছেন যে, “আমি ২৫ বছরে এখনও ছবিটি দেখিনি, তাই আমি জানি না এটি কীভাবে দাঁড়িয়েছে। আমি শুধুমাত্র ছবির বিট এবং টুকরাগুলি দেখেছি।” মুভিটিতে শাহরুখ খান একজন অল ইন্ডিয়া রেডিও কর্মচারী এবং মনীষা কৈরালা ময়না চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন উত্তর-পূর্ব সন্ত্রাসী স্লিপার সেলের সদস্য ছিলেন। আসামের বিদ্রোহের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে মনীষার চরিত্রের বিষয়ে অস্পষ্টতা ছিল।

মনিষার চরিত্র সম্পর্কে সমালোচনার প্রতিক্রিয়া জানিয়ে রত্নম জানিয়েছিলেন, “আমরা একটি প্রতিনিধি গল্প খুঁজছিলাম। তা না হলে এটা একটা নির্দিষ্ট জায়গার গল্প হয়ে যেত। ফিল্মটি এমন অনেক জায়গার প্রতিনিধিত্ব করেছিল যা অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিল। তাই আমি সমালোচনা নিয়ে চিন্তিত নই।” দিল সে-তে এসআরকে, মণিষা কৈরালা প্রীতি জিনতা ছাড়াও আরও অভিনয় করেছেন মিতা বশিষ্ট, অরুন্ধতী রাও, রঘুবীর যাদব এবং জোহরা সেহগাল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে