সামনেই মাধ্যমিক, শুটিংয়ের ফাঁকে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পর্দার কুসুম, লাজবন্তী?

তারা পরীক্ষার জন্য আগে থেকেই ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের টিম ব্যাঙ্কিং করে নিয়েছে। যাতে পরীক্ষার সময় নায়িকা ছুটিতে থাকলেও শুটিংয়ে কোনও সমস্যা না হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধারাবাহিক বা চলচ্চিত্রে কাজ করতে করিতে পড়াশোনা করা আদৌ কী সম্ভব? মাঝে মধ্যেই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় শিল্পীদের। বিশেষ করে শিশু বা কিশোরী শিল্পীদের এই প্রশ্ন করা হয়। কারণ অভিনয়ের পাশাপাশি তাঁদের পড়াশোনাটাও চালিয়ে যেতে হয় সমানতালে। তার মধ্যে যদি বোর্ডের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়, তাহলে তো চাপের বিষয়। হ্যাঁ, আগামী মাসেই রয়েছে মাধ্যমিক রয়েছে, সঙ্গে উচ্চ মাধ্যমিকেরও সেমিস্টার রয়েছে।

‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিক চলাকালীনই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন দিতিপ্রিয়া রায়। শুটিংয়ে বই-খাতা নিয়ে আসতেন তিনি। সেই একই পথে এখন হাঁটছে ‘কুসুম’ নায়িকা তনিষ্কা তিওয়ারি ও ‘কণে দেখা আলো’-র নায়িকা লাজবন্তী ওরফে সাইনা চট্টোপাধ্যায়। দুজনেই ছোটপর্দার নায়িকা। তাই তাঁদের মাথার উপর চাপটাও বেশি। এই বয়সেই দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে মন জয় করে নিচ্ছেন তাঁরা সকলের।

তনিষ্কা তিওয়ারি এবং সাইনা চট্টোপাধ্যায় দু’জনেই ছোটপর্দার ব্যস্ত নায়িকা। সেই সঙ্গে দশম শ্রেণির ছাত্রী। ২০২৬ সালে দুজনেই মাধ্যমিক পরীক্ষা দেবে। দুটি ধারাবাহিকে তাঁরা মুখ্য চরিত্রে অভিনয় করছেন। কিন্তু এই ব্যস্ততার মাঝে কীভাবে পড়াশোনা চালাচ্ছে তাঁরা? এই বিষয়ে তনিষ্কা জানিয়েছে, ১৪ ঘন্টা শুটিং চলে। বই নিয়েই শুটিংয়ে আসতে হয়। আর বেশিদিন বাকি নেই পরীক্ষার। তাই শুটিংয়ের পরে অনলাইন ক্লাস করেন। বন্ধুরাও সাহায্য করছে। স্কুলের ম্যামরা সময় মতো নোট্‌স দিয়ে দেন। তাই সময় নষ্ট না করে দুটো দিকই সামলাচ্ছে সে। শুটিংয়ের সকলেই পাশে থাকেন। তাই কোনও সমস্যা হয় না।

অন্যদিকে সাইনার কথায়, পরীক্ষার জন্য আগে থেকেই ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের টিম ব্যাঙ্কিং করে নিয়েছে। যাতে পরীক্ষার সময় নায়িকা ছুটিতে থাকলেও শুটিংয়ে কোনও সমস্যা না হয়। এক্ষেত্রে প্রযজনা সংস্থা খুবই সাহায্য করছে। শটের ফাঁকে পড়ছেন সাইনা। ‘কলটাইম’ও অনেকটা দেরিতে দেওয়া হচ্ছে তাঁকেে। যাতে সকালটা পড়তে পারে সে। এদিকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে দশম শ্রেণির পরীক্ষা। তাই সময়মতো ছুটি নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে ছোটপর্দার দুই নায়িকাকে।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন