‘ও ১০ জনের সঙ্গে প্রেম করুক, আমি ওঁকে ছাড়ব না’, গোবিন্দার পরকীয়া বিতর্কে সুনীতা

দাম্পত্য কলহের জেরে অনেকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন বলিউডের 'হিরো নং ওয়ান' গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাম্পত্য কলহের জেরে অনেকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন বলিউডের ‘হিরো নং ওয়ান’ গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা। মাঝে শোনা গিয়েছিল, গোবিন্দা হাঁটুর বয়সী মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। সেই কারণেই তাঁদের ৩৭ বছরের দাম্পত্য ভাঙতে চলেছে। বিষয়টি ভক্তদের রীতিমতো অবাক করেছিল। যদিও এই বিষয়টি বারবার নানা সাক্ষাতে উড়িয়ে দিয়েছেন সুনীতা। বর্তমানে রিয়েলিটি শো ‘লক আপ’-এর অন্যতম প্রতিযোগী তিনি। চটপটে মন্তব্য ও স্পষ্টভাষী স্বভাবের কারণে সহজেই ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। এই শো-তে তাঁর বিয়ে সংক্রান্ত অনেক গোপন কথা ফাঁস করেছেন তিনি। এবার তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি প্রতিযোগী শিল্পা শিন্ডের একটি মন্তব্যে কড়া জবাব দিলেন।

গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও আবার মুখ খুললেন। স্বামীর পক্ষে কথা বললেন। শিল্পা শোয়ের সবার বিরুদ্ধেই কথা বলেছেন। তিনি গোবিন্দার স্ত্রী সুনীতার সঙ্গে কথা বলার সময় জানান, ‘লোকেরা ওকে ভুল বোঝে, আদতে ও মানুষটা খারাপ নয়। সে স্পষ্টভাষীও নয়। গোবিন্দার জনপ্রিয়তা যতই থাকুক না কেন, ওর ব্যক্তিগত সিদ্ধান্ত বা দাম্পত্য জীবন নিয়ে বিচার করার অধিকার কারও নেই।‘ জবাবে সুনীতা বলেন, ‘আমি ওদের বলতে চাই, ওরা যেন নিজেদের আমার জায়গায় রেখে তারপর আমাকে বিচার করে।আমি যা বলি নিজের সংসার জীবনের অভিজ্ঞতা থেকে বলি। আমার জীবন, আমার নিয়মে চলবে, গোবিন্দা আমার স্বামী। ওর যদি দশটা ভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক থাকে, প্রেম করে অন্য জায়গায় চলেও যায়, তাও আমি ওকে ছাড়ব না। আমি আমৃত্যু গোবিন্দাকে ভালবেসে যাব।

এরপর তিনি অভিনেতা রাম কাপুরকে বলেন, ‘শিল্পার আচরণে আমি বিরক্ত। আমি গোবিন্দার স্ত্রী, আমি বুঝব আমি কী করব। শিল্পার এর মধ্যে কোনও কথা বলার অধিকার নেই। ও নিজের হলে বুঝত। আমি জানি আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। ওকে এখানে লোকজনকে উস্কে দেওয়ার জন্য পাঠানো হয়নি! যদি ও সীমা অতিক্রম করে, তাহলে ওকে আমার কথা শুনতে হবে। আমার স্বামী পঞ্চাশ বছর বয়সী কোনও মহিলার সঙ্গে পরকীয়া করুক না কেন, তোমার কী?’ এই কথা বলতে বলতে সুনীতা হাউহাউ করে কান্নায় ভেঙে পড়লেন। আপাতত এই শো এখন তাঁর ভাল লাগছে না, সন্তানদের কাছে বাড়ি ফিরে যেতে চাইছেন।

করফাঁকির অভিযোগে রকুলপ্রীত-সহ বলিউডের ১২ জন তারকার বাড়িতে আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

রেস্তরাঁ ফেল মেরে যাবে! বাড়িতেই বানিয়ে নিন স্ট্রিট স্টাইল ঝাল মোমো চাটনি

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি