‘টিকিট কেটেও ছবি দেখতে বিবেকে বেঁধেছে’, নির্মাতাদের নিন্দা মহাভারতের যুধিষ্ঠির এবং ধৃতরাষ্ট্রের

আমি আদিপুরুষকে দেখিনি, তবে আমি কয়েকটি ক্লিপ, টিজার এবং ট্রেলার দেখেছি। সত্য বলতে, আমি এটি পছন্দ করিনি। কারণ এটি বাস্তব বিষয়বস্তুর থেকে আলাদা এবং অনেক বেশি কম্পিউটার গ্রাফিক্স-ভিত্তিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির পর থেকেই গোটা দেশজুড়ে পরিচালক ওম রাউতের ‘আদিপুরুষ’-নিয়ে তোলপাড়। সাধারণ মানুষ থেকে দর্শকমহল সবাই ক্ষিপ্ত। ভগবান রামের চরিত্রে অভিনীত প্রভাসের কন্ঠে আজেবাজে সংলাপ, রাবণের ভূমিকায় সইফ আলি খানের অদ্ভূত চেহারা, স্পাইকি মাথার চুল, মডার্ণ পোশাকে সীতা, হনুমানের চরিত্রের ভুলভাল আপত্তিকর সংলাপ পাঠ করা, ভয়ানক ভিএফএক্স, সবটা নিয়েই ক্ষেপে বম্ব রাজ্য রাজনীতি। দর্শকদের দ্বারা তুমুল সমালোচনা, সবটাই একেবারে বেকায়দায় ফেলে দিয়েছে আদিপুরুষকে। রীতিমতো ভয়ে জবুথবু নির্মাতারা। তেলেগু ভাষায় নির্মিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, প্রভাস, কৃতি শ্যানন, দেবদত্ত নাগে, সানি সিং এবং সইফ আলি খান। মুক্তির পরেই ছবিতে আপত্তিকর সংলাপ নিয়ে নির্মাতাদের তুলোধনা করেন রাজনীতি মহল। ইতিমধ্যেই একাধিক জায়গায় ছবি নিষিদ্ধতার ডাক দেওয়া হয়েছে। হিন্দু ধর্মের মহাকাব্যকে এমনভাবে নির্মাণ, ভগবানের মুখে এমন সংলাপ শুনে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মোটামুটি সকল ছবির সমালোচনায় নেমেছেন। তড়িঘড়ি সংলাপ বদলানোর পদক্ষেপ নেওয়া হলেও তাতেও সন্তুষ্ট হননি কেউ। ছবি প্রথম দুদিন বক্সঅফিসে দুর্দান্ত রাজত্ব করলেও এখন ছবির রোজগারের সংখ্যা ১ কোটিরও কম। গোটা বিশ্বে ৫ টি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই পুরোনো রামায়ণে অভিনীত অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া-সহ একাধিক অভিনেতা আদিপুরুষের নির্মাতাদের চরম নিন্দা করেছেন। হলে হলে চলেছে হিন্দু সংগঠনের বিক্ষোভ। রামানন্দ সাগরের টিভি সিরিজ রামায়ণ থেকে সম্পূর্ণ আলাদা আদিপুরুষ। সাধু বাল্মীকির পবিত্র পাঠের ছিটেফোঁটা নেই এই ছবিতে। এবার ছবির বিরোধীতা করে মুখ খুললেন মহাভারতের যুধিষ্ঠির এবং ধৃতরাষ্ট্রের ভূমিকায় অভিনীত স্বনামধন্য অভিনেতা গজেন্দ্র চৌহান এবং গিরিজা শঙ্কর।

গজেন্দ্র চৌহান আদিপুরুষ নির্মাতাদের চরম নিন্দা করে জানিয়েছেন, “আমি এই ছবিটি দেখার জন্য একটি টিকিট বুক করেছিলাম, কিন্তু কিছু কারণে, আমার বিবেক মেনে নিতে অস্বীকার করল। এটি থিয়েটারে গিয়ে দেখার মতো নয়। ছবির, ট্রেলার এবং ছোট ক্লিপগুলি দেখার পরে, আমি বুঝতে পেরেছিলাম যে এই ছবিটির মূল্যহীন। তাই আমি আমার বিশ্বাসের সঙ্গে আপস করতে চাই নি। আমি ভগবান রামকে ভগবান শ্রী রাম হিসাবে দেখতে চাই। আপনি যেভাবে ভাবছেন সেভাবে লিখুন। ছবির সংলাপ লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল গীতিকার মনোজ মুনতাশিরকে। তিনি বিভিন্ন উৎস থেকে জিনিস কপি করে তালগোল পাকিয়ে দিয়েছেন।”

মহাভারতে দুর্যোধনের বাবার চরিত্রে অভিনীত গিরিজা শঙ্কর হিন্দুস্তান টাইমসকে বলেছেন, “আমি আদিপুরুষকে দেখিনি, তবে আমি কয়েকটি ক্লিপ, টিজার এবং ট্রেলার দেখেছি। সত্য বলতে, আমি এটি পছন্দ করিনি। কারণ এটি বাস্তব বিষয়বস্তুর থেকে আলাদা এবং অনেক বেশি কম্পিউটার গ্রাফিক্স-ভিত্তিক। আমি মনে করি না যে আদিপুরুষের সঙ্গে মহাভারতকে তুলনা করা উচিত। মহাভারত সম্পূর্ণরূপে তার নিজস্ব লীগে চলে। এই দলের সবাই খুব প্রতিভাবান এবং উচ্চ শিক্ষিত। যারা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের বেদ এবং শাস্ত্র সম্পর্কে জানত, এবং বিআর চোপড়া, রহিমা সান রাজা, রবি চোপড়া, পণ্ডিত নরেন্দ্র শর্মা, ভিং টুপকারি, সতীশ ভাটনগর, সবাই নিজের নিজের ক্ষেত্রে খুব অভিজ্ঞ। সত্যকে বিকৃত করা এবং মানুষের অনুভূতিতে আঘাত করেছেন তাঁরা।” এদিকে বিতর্কের মধ্যে, মহারাষ্ট্রের গেইটি গ্যালাক্সি এবং মারাঠা মন্দিরের নির্বাহী পরিচালক মনোজ দেশাই আদিপুরুষের তীব্র সমালোচনা করেছেন।

সংলাপ থেকে শুরু করে ভিএফএক্স এবং সিনেমার প্রতিটি চরিত্রের চিত্রায়ন, সবকিছুই কঠোরভাবে নিন্দা করেছেন। ইটাইমসের একটি প্রতিবেদন অনুসারে, দেশাই নির্মাতাদের কঠোর সমালোচনা করে বলেছেন যে, ছবিটি কোনোভাবেই রামায়ণের প্রতিনিধি নয়। মুক্তির আগেই দর্শকদের প্রত্যাখ্যানের কারণে ছবিটি বিবর্ণ হয়ে গিয়েছে। সিনেমা হলে মাত্র 30-40 জনের শো দেখছেন। ছবিটির প্রি-লঞ্চ ইভেন্টের সময়েও লোকেরা প্রতিক্রিয়ার জানায়। ছবিটি সবার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল। মনোজ দেশাই আরো বলেন, “সব সিট খালি হয়ে যাচ্ছে, আপনি থিয়েটারে হনুমানের জন্য কোন সিট রিজার্ভ করছেন, তা খুঁজে পাবেন না। এত খারাপ ধর্মীয় চলচ্চিত্র কে তৈরি করে তা নিয়ে! এই সমস্ত বিতর্কের মধ্যে, মুভিটি গ্লোবাল বক্স অফিসে ৪০০ কোটিরও বেশি আয় করেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে