মাধুরীর এক দুর্দান্ত প্রতিভায় ‘ফিদা’ ওয়াহিদা রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর, দেশের অন্যতম ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স দিওয়ানে’ এর মঞ্চে হাজির হয়েছিলেন কিংবদন্তী অভিনেত্রী ওয়াহিদা রহমান। যেখানে বিচারকের আসনে ছিলেন, বলিউড অন্যতম আইকনিক অভিনেত্রী মাধুরী দীক্ষিতও। আর বলিউডের দুই অভিনেত্রীর একসঙ্গে উপস্থিতি স্বাভাবিকভাবেই ‘ডান্স দিওয়ানে’র মঞ্চকে আলোকিত করেছিল সেদিন। তবে আপনারা সবাই জানেন, কিংবদন্তী স্টার ওয়াহিদা রহমান শুধু অভিনয়ে নয়, একাধিক শিল্পে তাঁর দক্ষতা।কিছুদিন আগেই তাঁর একটি অনন্য শিল্পের দক্ষতা প্রকাশ পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়।সেখানেই দেখা গিয়েছিল যে, মাধুরীর একটি দুর্দান্ত প্রতিভা দেখে চমকে গিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী। নাচ, অভিনয়ের দক্ষতা ছাড়াও মুখ দিয়ে শিস বাজাতে জানেন মাধুরী। হ্যাঁ, ‘ডান্স দিওয়ানে’র মঞ্চে তা প্রকাশ পেয়েছিল। সম্প্রতি ডান্স দিওয়ানের একটি পুরানো পর্বের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যেখানে ওয়াহিদা রহমানকে মাধুরীকে জিজ্ঞেস করতে দেখা গিয়েছে যে, “তুমি আঙ্গুল দিয়ে শিস দিতে পারো?” এর উত্তরে মাধুরী বলেন, “হ্যাঁ।” ওয়াহিদা তখন বলেন, “ওহ মাই গড।” আমার সন্তানরা এবং কাজিনরা আমাকে এটা বহুবার শেখানোর চেষ্টা করেছিল এবং আমাকে আঙুল দিয়েও অনুসরণ করে দেখিয়েছিল তাঁরা… কিন্তু আমি এটা করতে পারি না।” এরকম একেকটা মজার মজার কাণ্ডের পাশাপাশি মাধুরীর সঙ্গে কিংবদন্তিকে নাচ করতেও দেখা গিয়েছিল ওইদিন। আর স্বনামধন্য শিল্পীকে দেখে মাধুরীও তাঁর সঙ্গে নাচের সুযোগ হারাতে চাননি। ভিডিওতে দেখা গিয়েছে, মাধুরী এবং ওয়াহিদা দুজনেই ওয়াহিদার আইকনিক গান ‘পান খায়ে সাইয়ান হামারো’ তে পারফর্ম করেছেন।

মাধুরী মাত্র ১৭ বছর বয়সেই ১৯৮৪ সালে অবোধের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি তেজাব, বেটা, দিল, হাম আপকে হ্যায় কৌন, মৃত্যুদন্ড, দিল তো পাগল হ্যায়, দেবদাস সহ একাধিক ছবিতে অভিনয় করেন। তাঁকে শেষবার দেখা গিয়েছিল, নেটফ্লিক্স সিরিজ দ্য ফেম গেমে। যেটিতে অভিনেতা সঞ্জয় কাপুর এবং মানব কৌলও অভিনয় করেছিলেন। এটাই ছিল তাঁর ওয়েবসিরিজে ডেবিউ ছবি।তাঁকে পরবর্তীতে অ্যামাজন প্রাইম ফিল্ম মাজা মা-তে দেখা যাবে, যেটিতে গজরাজ রাও, বরখা সিং, এবং ঋত্বিক ভৌমিকও অভিনয় করছেন। ওয়াহিদা ১৯৫৫ সালের তেলেগু চলচ্চিত্র রোজুলু মারায়ি এবং জয়সিমহা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

তাঁর অভিনয় কয়েকটি সমালোচকদের দ্বারা বেশ প্রশংসিত। বাংলা, তামিল এবং হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। তাঁর কিছু প্রশংসিত সিনেমা হল, CID (1956), গাইড (1965), পিয়াসা (1957), কাগজ কে ফুল (1959), রেশমা অর শেরা (1971)। এমনকি তিনি সত্যজিৎ রায়ের সঙ্গেও বাংলা চলচ্চিত্র অভিযান (1962) ছবিতে কাজ করেছিলেন। ওয়াহিদাকে সর্বশেষ দেখা গিয়েছিল, গত বছর মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের স্কেটার গার্লে।যেখানে তিনি মহারানির ভূমিকায় অভিনয় করেছিলেন।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?