ললিতকে ছেড়ে ফের প্রাক্তন প্রেমিক রোমান, আসলে কার সঙ্গে ডেট করছেন সুস্মিতা?

গত সপ্তাহান্তে চিকিৎসক হৃষিকেশ পাই এবং রিশমা পাই-এর মেয়ে অন্বেষার বৌভাতের অনুষ্ঠানে ফের একসঙ্গে হাজির হন সুস্মিতা এবং রোমান। সঙ্গে ছিলেন তাঁর দুই মেয়ে আলিশা এবং রেনেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচ্ছেদ হয়েছে অনেকদিন। তবুও প্রাক্তন প্রেমিক রোমান শলের সঙ্গে অভিনেত্রী সুস্মিতা সেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। সেলিব্রিটিদের সম্পর্ক হোক বা বিচ্ছেদ, যেকোনো কিছুই ভাইরাল হতে সময় লাগে না। মানুষ যেন সেলিব্রিটিদের কড়চা নিয়েই বসে থাকেন সারাক্ষণ। যাই হোক, বিচ্ছেদের পর একাধিক ঘরোয়া পার্টিতে বা বিভিন্ন অনুষ্ঠানে সুস্মিতা-রোমানকে একসঙ্গে দেখা গিয়েছে। মাস কয়েক আগেই আইপিএল ফাউন্ডার ললিত মোদীর সঙ্গে প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের প্রেমের সম্পর্কের চর্চা এখনো রীতিমতো বর্তমান গোটা দেশবাসীর কাছে। আচমকাই গত ১৪ জুলাই ললিত মোদী, সুস্মিতা সেনের সঙ্গে একটি ঘনিষ্ঠ অবস্থার ছবি দিয়ে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

যা নিয়ে গোটা দেশে একেবারে তুলকালাম পড়ে যায়। এত বয়সের ফারাক, সুস্মিতা কী তাহলে ললিতার পয়সা দেখেই বিয়ের সিদ্ধান্ত নিলেন? এই নিয়েও চলেছে ব্যপক চর্চা। তবে এই বিষয়ে সুস্মিতা নিজে কোনো মুখ খোলেননি। বরং তিনি সম্পূর্ন গুজব বলে উড়িয়ে দেন এই খবর। ওই দিকে ললিতও মাস কয়েক আগেই তাঁর টুইটার, ফেসবুক সব প্রোফাইল থেকেই সুস্মিতার সঙ্গে তাঁর ছবি সরিয়ে ফেলেন। তারপরেই প্রাক্তন প্রেমিক রোমানের সঙ্গে একাধিকবার সুস্মিতা দৃশ্যমান হন। গত সপ্তাহান্তে চিকিৎসক হৃষিকেশ পাই এবং রিশমা পাই-এর মেয়ে অন্বেষার বৌভাতের অনুষ্ঠানে ফের একসঙ্গে হাজির হন সুস্মিতা এবং রোমান। সঙ্গে ছিলেন তাঁর দুই মেয়ে আলিশা এবং রেনেও। আর সুস্মিতা-রোমানকে একসঙ্গে এই পার্টিতে দেখতে পেয়ে ফের তাঁদের সম্পর্ক নিয়ে উত্তাল হয়েছে নেটপাড়া।

এ দিন আবার সুস্মিতা, রোমান, রেনে এবং আলিশা চারজনই কালো ড্রেস-কোডে সেজেছিলেন। এবং তাঁদের হাতে লাল ব়্যাপারে মোড়া আলিশার হাতে একটি গিফ্ট বক্স ছিল। এদিনের এই অনুষ্ঠানে সুস্মিতার পাশাপাশি পুনম ধিলোন ও তাঁর ছেলেমেয়ে, অভিনেত্রী পদ্মিনী কোলাপুরিও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে সবকিছুর মাঝেই সুস্মিতা-রোমানের একসঙ্গে উপস্থিতি বেশি চোখ টেনেছে সকল নেটিজেনদের। কাজের ফ্রন্টে, আর্যার পর খুব শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। এবার এক রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরীকে। ছবির নাম ‘তালি’। গৌরি সাওয়ান্তের ভূমিকায় এবার পর্দায় ধরা দিতে চলেছেন সুস্মিতা।

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯