প্রাক্তন প্রেমিক সুশান্ত আজও কৃতির মনে অবিচল, প্রযোজক হতেই মিলল তার প্রমান

দুজনের মধ্যে একটি সুন্দর রসায়ন কারুরই অজানা নয়। সুশান্তের মৃত্যুর পর, কৃতি কয়েক দিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে গিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত নায়ক সুশান্ত সিং রাজপুতকে এখনও ভোলেন নি তাঁর ‘রাবতা’-র নায়িকা কৃতি শ্যানন। প্রতি পরতে পরতে যেন তা বোঝাচ্ছেন প্রভাসের গুজব গার্লফ্রেন্ড। দিন কয়েক আগেই নিজের প্রযোজনা সংস্থার খোলার বিষয়ে একটি আভাস দিয়েছিলেন কৃতি। অবশেষে মঙ্গলবার কৃতি স্যানন নিজেই ঘোষণা করলেন যে, তিনি খুব শীঘ্রই ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’ শিরোনামে তাঁর ফিল্ম প্রোডাকশন হাউস চালু করছেন। আর অভিনেত্রীর এহেন নতুন জার্নি তে তাঁর পাশে আছেন বোন নুপুর স্যানন। এটি তাঁর দীর্ঘ কেরিয়ার গ্রাফে চলচ্চিত্র নির্মাণের প্রতি প্রতি শ্রদ্ধা। আর অভিনেত্রীর এই নতুন জার্নিটা সকল কোণ থেকে ভালবাসা পাচ্ছে। এমনকী অনেকেই এত অল্প বয়সে প্রযোজক হিসেবে কৃতির নতুন জার্নি কে অভিবাদন জানালেন।

তবে সবথেকে আকর্ষণীয় বিষয় হল, দর্শকদের একটি অংশ কৃতির প্রোডাকশন হাউসের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের একটি সুন্দর সংযোগ খুঁজে পেয়েছেন। আসলে রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের আগে কৃতি এবং সুশান্ত দীর্ঘদিন ধরে ডেট করেছিলেন। মিল খবরটি সামলে উঠতে পারেননি তিনি। আর কৃতির প্রোডাকশন হাউসের নাম ব্লু বাটারফ্লাই ফিল্মস অর্থাৎ নীল প্রজাপতি। যেটি কিনা সুশান্তের সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজি ছিল। তাই ভক্তরা কৃতির প্রোডাকশন হাউসের সঙ্গে সুশান্তের সম্পর্ক খুঁজে পেয়েছেন। এমনকী একবার প্রয়াত অভিনেতাকে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশনে নীল প্রজাপতি ব্যবহার করার কারণ জিজ্ঞাসা করাও হয়েছিল। যেখানে তাঁর উত্তর ছিল, যাদু, সত্য, অনুভূতি এবং ভালবাসার প্রতীক হল নীল প্রজাপতি। তাই ভক্তরা দুয়ে দুয়ে চার করেছেন।

এদিকে খুব শীঘ্রই কৃতি প্রায় ৮ বছর পর ‘দিলওয়ালে’ সহ-অভিনেতা কাজলের সঙ্গে একত্রিত হচ্ছেন। কৃতির নতুন প্রযোজনা ব্যানার, ব্লু বাটারফ্লাই ফিল্মসের অধীনে তৈরি হবে, লেখক-প্রযোজক কণিকা ধিল্লনের বহুল প্রত্যাশিত রহস্য থ্রিলার ‘দো পাত্ত।’ ইনস্টাগ্রামে নিয়ে, কৃতি নিজেই একথা ঘোষণা করলেন। ফিল্মটি একটি রোমাঞ্চকর সাসপেন্স-ভরা থ্রিলার হতে চলেছে, যা আগে কখনও দেখেনি। ছবিটি সম্পর্কে কণিকা ধিল্লন বলেন, “একজন প্রযোজক হিসেবে এই নতুন যাত্রা শুরু করতে পেরে আমি একেবারেই রোমাঞ্চিত। দো পাত্তি একটি আকর্ষণীয় গল্প, লেখক হিসেবে আমার হৃদয়ের খুব কাছাকাছি।”

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক