অতিরিক্ত মদ্যপানই কী মৃত্যুর কারণ! মেরিলিন মনরোর করুন জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য

ম্যারিলিন মনরো, হলিউডের উজ্জ্বলতম তারকা হিসাবে পরিচিত। কিন্তু সুখ খোঁজে তাঁকে শেষমেশ প্রানটাই হারাতে হল। তিনি ব্রেন্টউডের তাঁর বাড়িতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহেই Netflix-এ মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত মার্কিন কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর ‘বায়োপিক’। যা খুব শীঘ্রই ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালেও প্রিমিয়ার হবে। তার পরেই মুক্তি পাবে এই ছবি। মেরিলিন মনোরর চরিত্রে অভিনয় করছেন, আনা দে আরমাস। তবে মুক্তির আগেই এই ছবি নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ ছবিতে, মেরিলিন এর শারীরিক ও যৌন নির্যাতনের অনেক দৃশ্য চিত্রায়িত করা হয়েছে। তা সম্পূর্ণ বেআইনি।

১৯২৬ সালে নর্মা জিন মর্টেনসন জন্মগ্রহণ করেছিলেন মেরিলিন, জন্মের পর থেকেই তিনি তাঁর বাবার পরিচয় সম্বন্ধে জানতেন না কিছু। তাঁর মা, গ্ল্যাডিস, যিনি প্যারানয়েড সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। মায়ের মৃত্যুর পর মেরিলিন কয়েক বছর অনাথ আশ্রমে থাকার পর তাঁর মায়ের পরিচিতদের বাড়িতে তিনি কয়েকটি বছর কাটান। জানা যায়, এই সময়েই তিনি একাধিকবার যৌন নির্যাতনের শিকার হন। এরপর ১৯৪২ সালে তিনি তাঁর প্রথম স্বামী, জেমস ডগার্টিকে বিবাহ করেন, যিনি একজন কারখানার কর্মী ছিলেন। তখন মেরিলিনের বয়স ছিল মাত্র ১৬ বছর। তবে তিনি তখন অভিনয়ে প্রবেশ করেননি, এটি তাঁর মডেলিং কেরিয়ার শুরু হওয়ার আগের ঘটনা। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর কাছে হলিউডের দরজা খুলে যায়। প্রথমে মডেলিং, তারপরেই অভিনয়ে সুযোগ পেয়ে যান তিনি। এরপর ১৯৪৬ সালে তিনি ডোহার্টিকে তালাক দেন। কারণ তখন তাঁর কর্মক্ষেত্রে কিছু অসন্তোষের সৃষ্টি হয়।

এরপর কর্মজীবনের অগ্রগতির সঙ্গে সঙ্গে তিনি ব্যক্তিগত জীবনেও অনেক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। জানা যায়, প্রাক্তন বেসবল তারকা জো ডিমাজিওর সঙ্গে তাঁর বিবাহের আগে অর্থাৎ ৫০ দশকের গোড়ার দিকে তিনি বেশ কয়েকজষ পুরুষের সঙ্গে সম্পর্ক প্রতিস্থাপন করেছিলেন। তবে মেরিলিন একটি ছবিতে যৌনকর্মী হিসাবে অভিনয় করেছিলেন, যা পরবর্তীতে ব্রেকিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। মেরিলিনের এই ধরনের চরিত্রে অভিনয় করা পছন্দের ছিল না অভিনেত্রীর দ্বিতীয় স্বামী ডিম্যাজিও-এর। অগত্যা তাঁদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং বিয়ের নয় মাসের মধ্যেই শেষ হয়ে যায় মেরিলিনের দ্বিতীয় সংসার।

Blonde. Ana de Armas as Marilyn Monroe. Cr. Netflix © 2022

এইসব সাংসারিক বিবাদ, এরপর একের পর এক কাজ হারানোর, সবটাই মেরিলিনের জীবনকে ভারাক্রান্ত করে তোলে। সেই কারনে ৫০ এর দশকে মেরিলিন অ্যালকোহলের উপর নির্ভরশীল হয়ে ওঠেন। এমনকি দশকের অগ্রগতির সঙ্গে সঙ্গে তিনি মাদক দ্রব্যের উপর বেশি আসক্ত হয়ে ওঠেন। যা আরও তীব্র হয়ে ওঠে। একটা সময়ে মেরিলিন নিউইয়র্কে চলে আসেন এবং তখন নাট্যকার আর্থার মিলারের সঙ্গে ফের সম্পর্ক গড়ে তোলেন তিনি।

তাঁরা ১৯৫৬ সালে বিয়ে করেছিলেন, আর তৃতীয় স্বামীর হাত ধরেই মেরিলিনের কেরিয়ার আবার শীর্ষে উঠতে শুরু করে। তখন তাঁর সঙ্গে কাজ করা বেশ ক্রমশ কঠিন হয়ে পড়ে। কারণ তখন তাঁর চাহিদা এতটাই বেড়ে উঠেছিল যে, ডজন ডজন রি-টেক নিতে হত তাঁর। সংলাপ বলতে পারতেন না, লাইন ভুলে যেতেন। তাঁর নেশার প্রতি আসক্তি তাঁকে আরও খারাপ করে দিতে থাকে। এরপর ১৯৫৭ সালে তিনি গর্ভপাতের শিকার হন, এমনকি তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। মিলারের সঙ্গেও তাঁর সম্পর্ক ভেঙে যায় এবং ১৯৬১ সালে তিনি মিলারকে তালাক দেন। এর ঠিক এক বছর পরে তিনি তৎকালীন রাষ্ট্রপতি জন এফ কেনেডির শুভ জন্মদিন এক গান গেয়েছিলেন। যা তাঁর মৃত্যুর মাত্র তিন মাস আগে সংঘটিত ঘটেছিল, তখনও তাঁদের সম্পর্ক নিয়ে একটি গুজব উঠেছিল।

তবে, রাষ্ট্রপতির ভাই ববি কেনেডির সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক ছিল বলে গুজব উঠেছিল একটা সময়ে। তবে এটাই স্পষ্ট ছিল যে, মেরিলিন ববি এবং জ্যাক উভয়ের সঙ্গেই যৌন সম্পর্কে লিপ্ত ছিলেন। এই ঘটনার তিন মাস পরেই মারা যান মেরিলিন। তবে তাঁর কীভাবে মৃত্যু হয়েছিল তা আজও অধরা। মেরিলিনের মৃতদেহ গভীর রাতে তাঁর ঘরের বিছানা থেকে উদ্ধার হয়। তাঁর মৃত্যু সারা বিশ্বে শিরোনাম হয়েছিল। সেই সময়ে লস অ্যাঞ্জেলেস টাইমস-এর একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে, “ম্যারিলিন মনরো, হলিউডের উজ্জ্বলতম তারকা হিসাবে পরিচিত। কিন্তু সুখ খোঁজে তাঁকে শেষমেশ প্রানটাই হারাতে হল। তিনি ব্রেন্টউডের তাঁর বাড়িতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন।” তবে তাঁর মৃত্যুর আসল সত্যটি কেউ জানে না। কেউ কখনো সত্য জানতে পারবে না।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল