অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরচর্চা! শুভশ্রীর কাণ্ড দেখে থ নেটপাড়া, স্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ

ভরা প্রেগন্যান্সিতেও নিয়মমাফিক শরীরচর্চায় খামতি নেই অভিনেত্রীর, সঙ্গে ভিডিও পোস্ট সকল অন্তঃসত্ত্বা মহিলাদের অনুপ্রেরণা যোগাচ্ছেন শুভশ্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র মাস দুয়েকের অপেক্ষা, তারপরই শুভশ্রীর কোল আলো করে আসবে ইউভানের ছোট বোন কিংবা ভাই। দিন কয়েক আগেই হয়েছে শুভশ্রীর সাত মাসের স্বাদ। তবে এই অবস্থাতেই কাজ কমিয়ে নয়! অবলীলায় কাজকর্ম, এমনকী শরীরচর্চাও চালিয়ে যাচ্ছেন। ডিসেম্বরে প্রসবের দিন নির্দিষ্ট হয়েছে নায়িকার। এই মুহূর্তে প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন শুভশ্রী। ভরা প্রেগন্যান্সিতেও নিয়মমাফিক শরীরচর্চায় খামতি নেই অভিনেত্রীর, সঙ্গে ভিডিও পোস্ট সকল অন্তঃসত্ত্বা মহিলাদের অনুপ্রেরণা যোগাচ্ছেন শুভশ্রী। কিন্তু এতে ঘোরতর আপত্তি নেটিজেনদের। সম্প্রতি 

এরকমই একটি শরীরচর্চার ভিডিও অনুরাগী দের সঙ্গে ভাগ করে চরম কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘কোনও অজুহাত নয়। আট মাসের প্রেগন্যান্সি। জীবনকে উপভোগ করছি।’ একইসঙ্গে অভিনেত্রী ধন্যবাদ জানিয়েছেন তাঁর জিম ট্রেনারকে তাঁকে এতটা মোটিভেট করার জন্য। এরপরেই শুরু হয় কটাক্ষ। ভরে যায় মহিলাদের কমেন্টে। মেয়েরাই যে মেয়েদের শত্রু, শুভশ্রীর মন্তব্য বক্সে ভরে যায়। এবার গিন্নির পাশে দাঁড়ালেন রাজ। ট্রোলারদের এক হাতে নিলেন রাজ।

৮ মাসের অন্তঃসত্ত্বা জিমে এইভাবে কসরৎ করছে শুভশ্রী, যা দেখেই অবাক সকলে। কেউ লেখেন, ‘বেশি শো অফ’, কারও মতে ‘অতিরিক্ত মডার্ন লাইফস্টাইল, কেন এগুলো সন্তান প্রসব করার পর জিম করা যাবে না?’ বিদ্রুপ-কটাক্ষের পালটা জবাব শুভশ্রী না দিলেও চুপ করে থাকলেন না রাজ। স্ত্রীকে সবসময় চোখে হারান রাজ। সারাক্ষণ আগলে রাখেন। এদিন ফেসবুকে ট্রোলারদের উদ্দেশ্যে সমাজ মাধ্যম প্রভাবী পারমিতার একটি ভিডিও শেয়ার করে রাজ লেখেন- ‘ধন্যবাদ পারমিতা’।

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ‘জিম-কাণ্ড’ নিয়ে পারমিতা একটি ভিডিওতে বলেন, ‘শুভশ্রী নায়িকা হতে পারে, তবে তার আগে সে একজন নারী আর সে একজন মা। তাও সে নতুন মা নয়, দ্বিতীয়বার মা হতে চলেছে। আর সন্তানের ভালো পৃথিবীতে মায়ের চেয়ে বেশি ভালো কেউ বোঝে বলে আমার মনে হয় না।’ আসলে ট্রেনার আর চিকিৎসকের পরামর্শ নিয়েই শুভশ্রী শরীরচর্চা করছেন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?