জয়ার কলকাঠিতে ‘কোশিশ’ ছবি থেকে বাদ পড়েন, বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়

মহেশ ভাট একবার আমাকে বলেছিলেন যে যখনই তোমার কেরিয়ার ভালো দিকে এগোয়, তখনই তুমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ো। এগুলোই আমার ক্যারিয়ারে বাধা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই একজন দাপুটে অভিনেত্রী হিসেবেই পরিচিত। এককালে অমিতাভ, রাকেশ রোশন, রাজেশ খান্না, ঋষি কাপুরের মতো একাধিক সুপারস্টারদের সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। বাঙালি অভিনেত্রী হিসেবেও মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা দুর্দান্ত বানিয়ে নিয়েছিলেন তিনি। বাংলাতেও একাধিক সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী।

কিন্তু তৎকালীন যুগে বলিউডে বাঙালি তারকাদের নিজের জায়গা বানিয়ে নেওয়া খুবই কষ্টসাধ্য ছিল। মৌসুমী চট্টোপাধ্যায়কে শেষবার দেখা গিয়েছিল, অমিতাভ-দীপিকার ‘পিকু’তে। যেটি ২০১৫ সালে রিলিজ হয়েছিল। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মৌসুমী চট্টোপাধ্যায় তাঁর কেরিয়ারের বিষয়ে নানা অজানা কথা জানালেন। তাঁর কথায়, গুলজার পরিচালিত ছবি ‘কোশিশ’ এর জন্য তাঁকে ৩ দিন শ্যুট করিয়েও ছবিতে নেওয়া হয়নি, তাঁকে বদলে জয়া বচ্চনকে নেওয়া হয়। ছবিটি ১৯৭২ সালে মুক্তি পেয়েছিল। একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি তখন সাময়িকভাবে অভিনয় থেকে বিরতি নিয়েছেন। কারণ তিনি কাজের জন্যে তাঁর ব্যক্তিগত জীবনকে নষ্ট করতে চাননি।

এই কারণে নাকি তাঁকে একাধিক ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। অতীতের স্মৃতি টেনে অভিনেত্রী বলেন, তিনি তিনদিন কোশিশ ছবির শ্যুটিং করেছিলেন। কিন্তু তিনি তাঁর ম্যানিপুলেশন হওয়া টের পেয়েছিলেন। শ্যুটিং চলাকালীন দিন থেকে রাত পর্যন্ত জয়া বচ্চনের ম্যানেজার সেই অফিসে পড়েছিলেন। তারপর হঠাৎই গুলজার তাঁকে পরদিন থেকে একটু রাত করে শ্যুটিংয়ে আসতে বলেন। তখন অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর বাড়িতে সন্তান আছে। ছোট্ট শিশুকে দেখা শোনা করার জন্যে তাঁকে একটাই শিফটে কাজ করতে হবে। তখন গুলজার সবার সামনে তাঁকে বলেছিলেন, ‘আশা করি তুমি জানো বহু অভিনেত্রী লাইনে আছেন যাঁরা এই জায়গাটা নেওয়ার জন্য প্রস্তুত।’ গুলজারের এই অপমান অভিনেত্রী শোনার পর তাঁকে সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘তাহলে তাঁদেরকেই নিন।’ যদিও পরে গুলজার তাঁর শ্বশুর অর্থাৎ বিখ্যাত সঙ্গীত পরিচালক হেমন্ত কুমারের কাছে গিয়ে মৌসুমীকে ফিরিয়ে আনার অনুরোধ করেন, কিন্তু মৌসুমী আর ফেরেননি। এমনকী মৌসুমী মহেশ ভাট প্রসঙ্গে বলেন, ‘মহেশ ভাট একবার আমাকে বলেছিলেন যে যখনই তোমার কেরিয়ার ভালো দিকে এগোয়, তখনই তুমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ো। এগুলোই আমার ক্যারিয়ারে বাধা। আমি ওঁকে সংশোধন করে দিয়ে বলেছিলাম যে ওরা আমার জীবনে নতুন রঙ লাগিয়ে দেয়।’ অর্থাৎ কোনও দিনই কেরিয়ারের জন্যে পরিবারকে মিশিয়ে ফেলেন নি অভিনেত্রী, তাঁর কাছে সন্তান ও অভিনয় দুটি আলাদা জগত ছিল। কোশিশ ছবিতে উঠে এসেছিল মূক এবং বধির এক জুটির গল্প। মৌসুমী ছেড়ে যাওয়ার পর ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন সঞ্জীব কুমার এবং জয়া বচ্চন। এই ছবিটা সেরা চিত্রনাট্যের জন্য গুলজার এবং সেরা অভিনেতা হিসেবে সঞ্জীব কুমার-সহ দুটো জাতীয় পুরস্কার পেয়েছিল।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে