অখিল আক্কেকিনির সঙ্গে সম্পর্ক উর্বশীর! ‘ভুয়ো’ খবর রটতেই সাংবাদিককে আইনি নোটিশ পাঠালেন অভিনেত্রী

আপনার হাস্যকর টুইটগুলির জন্য আমরা অসন্তুষ্ট। আপনি আমার অফিসিয়াল মুখপাত্র নন। আপনি একজন অত্যন্ত অপরিণত সাংবাদিক।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সোশ্যাল মিডিয়ায় যেমন প্রতিনিয়ত সেলিব্রিটি রা তাঁদের জীবনের নানারকম আপডেট পোস্ট করছেন, তেমনি তাঁদের জীবনের নানারকম আজব আজব মিথ্যে খবর বানিয়ে বাজারে ভাইরাল করছে একাধিক মিডিয়া সংস্থা। কিছুদিন আগেই কয়েকটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মিথ্যে খবর প্রকাশ করার জন্যে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ নাতনি আরাধ্যা বচ্চন। আরাধ্যার বিষয়ে মিথ্যে খবর ছড়ানোর দায়ে একাধিক ইউটিউব চ্যানেলকে কোর্ট নোটিশ পাঠানো হয়েছিল। এবং গুগলকে অবিলম্বে সেগুলি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এবার সেই দলে নাম লেখালেন উর্বশী রাউতেলা।

সম্প্রতি টুইটারে অভিনেত্রী নিজেই ঘোষণা করেছেন যে, তিনি এক সাংবাদিকের বিরুদ্ধে মানহানির জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন। অভিযোগ, ওই সাংবাদিক টুইটারে অভিনেত্রীর সম্পর্কে মিথ্যা তথ্য পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে সাংবাদিক উমাইর সান্ধুর জাল টুইট শেয়ার করে, তিনি জানান, তিনি তাঁর ‘অফিসিয়াল মুখপাত্র’ নন।টুইটার ও ইনস্টাগ্রামে, অভিনেত্রী লিখেছেন, “আমার আইনি দল মানহানির আইনি নোটিশ পাঠিয়েছে এক সাংবাদিককে। আপনার হাস্যকর টুইটগুলির জন্য আমরা অসন্তুষ্ট। আপনি আমার অফিসিয়াল মুখপাত্র নন। আপনি একজন অত্যন্ত অপরিণত সাংবাদিক। আপনি আমাকে এবং আমার পরিবারকে অত্যন্ত অস্বস্তিকর করে তুলেছেন।”

আসলে উমের সান্ধুর জাল নোটে লেখা ছিল, অভিনেতা নাগার্জুনের ছেলে অখিল আক্কিনেনি উর্বশীকে হেনস্থা করেছেন। যখন তিনি তাঁর আসন্ন চলচ্চিত্র’ এজেন্ট ইন ইউরোপ’-এর একটি গানের শুটিং করেছিলেন। ভক্তরা অভিনেত্রীকে আশ্বস্ত করেছেন যে, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। একজন ভক্ত লিখেছেন, “চিন্তা করবেন না @urvashirautela ম্যাম সব উর্বশিয়ান আপনার সঙ্গে আছেন আমরা সবসময় আপনাকে সমর্থন করব আমরা সবসময় আপনার পাশে থাকব।” এই বছর, উর্বশী তাঁর তেলেগু চলচ্চিত্রে অভিষেক করেছিলেন ওয়াল্টেয়ার ভিরাইয়া ছবির মাধ্যমে। বর্তমানে তিনি ব্ল্যাক রোজ ফিচার সহ আরও দুটি তেলেগু চলচ্চিত্রের শুটিং করছেন।  

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের