পিতা-পুত্রের মানসিক দ্বন্দ্ব, সম্পর্কের সমীকরণ নিয়েই ছবি ‘উহ্য’

বাবা ও ছেলের সম্পর্কের এক অন্যরকম সমীকরণ দেখাতে চলেছেন পরিচালক। ছেলে চেয়েছিল বাবাকে পাঁঠার মাংস রান্না করে খাওয়াতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন পাল্টে যাচ্ছে আমাদের চারপাশের প্রতিটা মানুষের জীবনের প্রতিটা সম্পর্কের সমীকরণ। তা সন্তানের সঙ্গে মা, বাবার হোক কিংবা দাম্পত্যে বা প্রেম, বন্ধুত্ব। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। এবার তেমনি এক গল্প নিয়ে আসছে ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নতুন এক স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘উহ্য(The Unsaid)’। ভারতবর্ষের প্রথম ক্ষুদ্র রোমাঞ্চ সিরিজ ও নয়টি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ছবি ঊর্মিমালা নির্মাণের পর এবার পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় মন দিয়েছেন তার নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবিতে। 

এই ছবিতেই বাবা ও ছেলের সম্পর্কের এক অন্যরকম সমীকরণ দেখাতে চলেছেন পরিচালক। ছেলে চেয়েছিল বাবাকে পাঁঠার মাংস রান্না করে খাওয়াতে। উল্টে হৃদরোগাক্রান্ত বাবার মন হয় ছেলে চক্রান্ত করে মেরে ফেলতে চাইছে। এই নিয়ে তর্কাতর্কি। বেরিয়ে আসতে থাকে একে অপরের বিরুদ্ধে জমানো যাবতীয় রাগ, বিদ্বেষ, ক্ষোভ, অভিমান। পিতা-পুত্রের এহেন মানসিক দ্বন্দ্ব নিয়েই পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘উহ্য’ (The Unsaid) । ইউনিটি পিকচার্স নিবেদিত ও মৈত্রেয়ী দে প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন বরুণ চন্দ, সম্রাট মুখোপাধ্যায়। চিত্রগ্রাহকের ভূমিকায় রয়েছেন তুহিন দাশগুপ্ত। 

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ