জয়ের মালা পরেই নতুন কর্মসূচির ঘোষণা ফেরদৌসের

ঢাকা-১০ আসনে নৌকা বেসরকারি প্রতীকে জয়লাভ করেছেন অভিনেতা। আর জয়লাভ করেই নতুন কর্মসূচির ঘোষণা করলেন ফেরদৌস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এতদিনের কষ্ট সার্থক! এতদিনের অপেক্ষার অবসান! অভিনয় থেকে রাজনৈতিক প্রাঙ্গণ, যেখানে বহু তারকার আনাগোনা প্রায় লেগেই রয়েছে। ৭ জানুয়ারী বাংলাদেশে হয়ে দ্বাদশ সংসদ নির্বাচন। অনেকদিন থেকেই নির্বাচনের জন্যে চলছিল তোড়জোড়। বিশেষ করে এবার সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছিলেন ঢালিউডের একাধিক তারকা। মাহিয়া মাহি, ফেরদৌস আহমেদ, হিরো আলম-সহ অনেকেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই নিয়ে নিজেদের মতো করে প্রচারও সেরেছেন তাঁরা।

যদিও মাহিয়া মাহি এবং হিরো আলম একাধিক দল পরিবর্তন করেন। তাঁরা এলাকায় এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছিলেন। কিন্তু শেষমেষ জয়ের হাসি হাসলেন আওয়ামী লীগের প্রার্থী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় পাত্র ফেরদৌস আহমেদ। অনেক ভোটে এগিয়ে গিয়েছেন তিনি, ৬৫ হাজার ৮৯৮ টি ভোট পেয়ে জয়ের যাত্রা শুরু করেছেন ফেরদৌস। বোঝাই গেল অভিনয়ের পাশাপাশি তিনি রাজনৈতিক মঞ্চেও ছক্কা হাঁকাতে চলেছেন ফেরদৌস। ঢাকা-১০ আসনে নৌকা বেসরকারি প্রতীকে জয়লাভ করেছেন অভিনেতা। আর জয়লাভ করেই নতুন কর্মসূচির ঘোষণা করলেন ফেরদৌস। প্রথমে তিনি সোমবার (৮ জানুয়ারি) বিকেল তিনটে নাগাদ রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এরপর সেখানকার কার্যক্রম শেষে তিনি নিজ হাতে নির্বাচনী এলাকার পোস্টার অপসারণ করেন। এরপর তিনি সাংবাদিক মাধ্যমে তাঁকে ভোট দেওয়ার জন্যে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। আর তাঁর দ্বারা এলাকার উন্নয়নে সকলকে পাশে চেয়েছেন অভিনেতা। ওদিকে মাহিয়া মাহি এবং হিরো আলম বিপুল পরিমাণ ভোটের ঘাটতিতে হেরে গিয়েছেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে