ছবি প্রদর্শনী হতে বিলম্ব, তেলেঙ্গানার প্রেক্ষাগৃহ জুড়ে ভাঙচুর

এদিকে একটি পৃথক ঘটনায়, থিয়েটারের ভিতরে হনুমানের জন্য সংরক্ষিত আসনে একজন দর্শকের বসে পড়ায় তীব্র মারধর করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু অপেক্ষার পর ১৬ জুন গোটা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’, ওম রাউত পরিচালিত পৌরাণিক কাহিনী ‘রামায়ণ’-এর আধুনিক সংস্করণ আদিপুরুষ। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তেলেগু সুপারস্টার প্রভাস এবং কৃতি শ্যানন। আরও অভিনয় করছেন সাইফ আলী খান , সানি সিং এবং দেবদত্ত নাগে। মুক্তির আগে ছবিটিকে ঘিরে একাধিক বিতর্কের জন্ম নিলেও মুক্তির পর পরই বক্সঅফিসে একেবারে ঝড় তুলেছে এই ছবি। ইতিমধ্যেই ১৪০ কোটি রোজগার করে ফেলেছে আদিপুরুষ। যাই হোক, বিশ্বজুড়ে প্রভাসের অনুরাগী সংখ্যা লাগামছাড়া। বিশেষ করে দক্ষিণী শহরগুলিতে প্রভাসের পাগল করা ভক্ত চোখে পড়ার মতো। এদিন সেই প্রমাণই মিলল তেলেঙ্গানার এক প্রেক্ষাগৃহে। আদিপুরুষের প্রদর্শনী হতে দেরি হওয়ায় প্রেক্ষাগৃহ জুড়ে চলল তীব্র ভাঙচুর।

তদন্তে নামলো পুলিশ। শুক্রবার প্রভাস- অভিনীত আদিপুরুষের মুক্তির পর থেকেই সিনেমা থিয়েটারে বিভিন্ন কারণে হট্টগোলের সৃষ্টি হয়েছে। যার মধ্যে একটি তেলেঙ্গানার একটি প্রেক্ষাগৃহে ভাংচুর। কারণ প্রযুক্তিগত ত্রুটির কারণে ছবিটির প্রদর্শনে বিলম্ব হয়েছিল। ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে অনুযায়ী, তেলেঙ্গানার সাঙ্গারেডিতে জ্যোতি সিনেমার ভিতরে প্রভাসের কিছু ভক্ত জানালার কাঁচ ভেঙে ফেলেন। থিয়েটার ভেতর জুড়ে কাঁচের টুকরো ভর্তি। প্রেক্ষাগৃহ ব্যবস্থাপনার মতে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ছবিটির প্রদর্শনী ৪০ মিনিট বিলম্বিত হয়। ইতিমধ্যেই পুলিশ দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে। এর আগে বিতর্ক উঠছিল যে প্রভাসকে ছবিতে ঠিকমতো ফুটিয়ে তুলতে পারেননি ওম রাউত। এদিকে একটি পৃথক ঘটনায়, থিয়েটারের ভিতরে হনুমানের জন্য সংরক্ষিত আসনে একজন দর্শকের বসে পড়ায় তীব্র মারধর করা হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়তেই বিক্ষোভ চরমে ওঠে।

আসলে রাম ভক্ত হনুমানের জন্যে প্রত্যেকটি প্রেক্ষাগৃহে একটি করে আসন বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। সেই অনুযায়ী কাজ হচ্ছে। কিন্তু বিতর্ক ঠেকাতে পারছেন না কেউই। এদিকে এএনআই অনুসারে, এনজিও সংগ্রামের সভাপতি পৃথ্বীরাজ মাস্কের দ্বারা মুম্বাইয়ের আন্ধেরি থানায় আদিপুরুষ-এর প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তিনি দাবি করেছেন যে ছবিটির কিছু অংশ হিন্দুদের অনুভূতিতে আঘাত করা হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে