অন্তঃসত্ত্বা অবস্থাতেই স্বামীকে নিয়ে ‘আর্টিকেল 370’ লঞ্চে ইয়ামি গৌতম

এই মূহুর্তে সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। মে মাসে তাঁদের সন্তান আসার কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া জুড়ে একজনেরই শুধু ছবি, তিনি হলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তাঁর জীবনের সুখবর একেবারে তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকদিন আগেই গুজব উঠেছিল, তবে আজ তাতে শিলমোহর দিল অভিনেত্রী নিজেই এবং তাঁর শারীরিক অবস্থা। সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম।

নিজের মুখে তা স্বীকার করলেও বৃহস্পতিবার তাঁর আসন্ন ছবি ‘Article 370’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই তা স্পষ্ট হয়ে গেল। সত্যই মা হতে চলেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। বিয়ের ৩ বছরের মাথায় অভিনেত্রী সুখবর দিলেন। ২০২১ সালে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন অভিনেত্রী। প্রেগনেন্সি হয়েও কোনও আড়ালে নয়, বরং প্রকাশ্যেই এদিন নিজের ছবির ট্রেলার লঞ্চে আসেন অভিনেত্রী। স্বামীর হাত ধরেই দেখা মেলে অভিনেত্রীর। মঞ্চে স্ত্রীর যথেষ্ট খেয়াল রাখছিলেন আদিত্য। অভিনেত্রীর আসন্ন ছবি ‘আর্টিকেল 370’-এর ট্রেলার মুক্তি পেল ৮ ফেব্রুয়ারি।ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম।এটি ২৩ ফেব্রুয়ারি মুক্তির জন্য প্রস্তুত।

জাতীয় পুরস্কার বিজয়ী আদিত্য সুহাস জাম্বেলে পরিচালিত ছবিটিতে এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) এর এজেন্ট হিসেবে অভিনয় করবেন ইয়ামি গৌতম। মুভিটির আখ্যানটি কাশ্মীরে সন্ত্রাসবাদের উত্থান এবং 370 ধারা বাতিল করার জন্য সরকারের সংকল্প নিয়ে আবর্তিত হয়েছে। ইয়ামি গৌতম একটি এনআইএ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। 

 

View this post on Instagram

 

A post shared by Jio Studios (@officialjiostudios)

ছবিটির সঙ্গীত পরিচালনা করবেন শাশ্বত সচদেব, এবং ছবির মাধ্যমে দেশের বীরদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। ছবির আরও কাস্টে রয়েছেন প্রিয়মনি, অরুণ গোভিল, বৈভব তাতওয়াদি, স্কন্দ ঠাকুর, অশ্বিনী কৌল, কিরণ কারমারকার, দিব্যা শেঠ শাহ, রাজ জুটশি, সুমিত কৌল, রাজ অর্জুন, অসিত গোপীনাথ রেডিজ, অশ্বনী কুমার এবং ইরাবতী হর্ষ মায়াদেব। গল্পটি লিখেছেন আদিত্য ধর এবং মোনাল থাকার, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আদিত্য সুহাস জাম্বেলে এবং অর্জুন ধাওয়ান, এবং অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন আরশ ভোরা। এদিন মঞ্চে অভিনেত্রীকে বক্তৃতা দেওয়ার সময় তাঁর কষ্ট হচ্ছিল দেখে স্ত্রীর জন্যে প্রকাশ্যেই বালিশের ব্যবস্থা করে দেন আদিত্য। যে ভিডিওটি এখন ভাইরাল। এই মূহুর্তে সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। মে মাসে তাঁদের সন্তান আসার কথা। 

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফটের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগলে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা