অবশেষে ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ বিতর্কে মুখ খুললেন নেহা

যদি তাঁরা মনে করবে, এইসব কথাগুলি আমার দিন নষ্ট করবে। তাহলে আমি তাঁদের জানিয়ে রাখি যে, আমি দুঃখিত। খারাপ দিন কাটাতে আমি অভ্যস্থ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, বলিউডের রিমেক ক্যুইন নেহা কক্কর চরম বিপাকে পড়েছেন। সৌজন্যে তাঁর নতুন প্রকাশিত গান ‘ও সাজনা’। যেটি প্রবীণ গায়িকা ফাল্গুনী পাঠকের আইকনিক গান, ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ গানের রিমেক। আর এই গানটি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন, গায়িকা নেহা কক্কর এবং গানটির সুরকার তানিষ্ক বাগচী। বলা চলে, যারা নব্বই দশকে জন্মগ্রহণ করেছেন, তাঁরা ফাল্গুনী পাঠকের কিছু আইকনিক গান শুনে শুনেই বড় হয়েছেন, এমনকি ফাল্গুনী পাঠকের এই গানগুলির জনপ্রিয়তা আজও অব্যাহত।তার মধ্যে অন্যতম ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ গানটি। আর নেটিজেনদের অভিযোগ এই গানটিকে কেটে ছেঁটে খুব খারাপভাবেই রিপ্রেজেন্ট করা হচ্ছে। যাতে নব্বই দশকের মানুষদের শৈশব নষ্ট হয়েছে বলে দাবি উঠেছে। আর নেটিজেনদের এও দাবি যে, নেহা এবং তানিষ্ক কে যেন আরো কখনও ক্ল্যাসিকাল গানকে পুনরায় গঠন করতে অনুমতি না দেওয়া হয়।

এমনকি নেটিজেনদের এই কটাক্ষে এতদিন পর্যন্ত কেউই কোনো প্রতিক্রিয়া জানান নি। তবে প্রবীণ গায়িকা ফাল্গুনী পাঠক নেটিজেনদের নেহাকে কটাক্ষ করে লেখা কিছু পোস্ট নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন। তাতেই প্রমাণিত হয়েছিল যে, তাঁর গাওয়া গানকে রিমেক করা মোটেই পছন্দ হয়নি তাঁর। এছাড়া অবশেষে নেহা নিজেই মুখ খুলেছেন এই প্রসঙ্গে। তিনি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে নিয়েছেন এবং ক্যাপশনে নেহা লিখেছেন, “ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই!” সঙ্গে তিনি তাঁর সর্বশেষ গান ও সাজনার হ্যাশট্যাগ যোগ করে নিয়েছেন। যেখানে নেহাকে দেখা গিয়েছে, একটি কালো ক্রপ টপ এবং ম্যাচিং করা প্যান্ট, গ্ল্যামারাস মেকআপ এবং খোলা চুলের সঙ্গে দেখা যাচ্ছে। সঙ্গে সাদা স্নিকার পরেছেন। আর তাঁর এই ছবিতে নেটিজেনরা ভুরি ভুরি মন্তব্য করেছেন।

এর আগে শনিবার, নেহা ইনস্টাগ্রাম স্টোরিজে গিয়ে তাঁকে নিয়ে নেটিজেনদের কটাক্ষের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছিলেন, “যদি আমার সম্পর্কে এমন খারাপ কথা বলে কেউ, আমাকে গালি দেয়। যদি তাঁরা মনে করবে, এইসব কথাগুলি আমার দিন নষ্ট করবে। তাহলে আমি তাঁদের জানিয়ে রাখি যে, আমি দুঃখিত। খারাপ দিন কাটাতে আমি অভ্যস্থ।” একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি নেহা কক্করের ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই-এর রিমিক্সে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “আমি তিন-চার দিন আগে রিমিক্সড সংস্করণ সম্পর্কে জানতে পেরেছি। প্রথম প্রতিক্রিয়া ভাল ছিল না।” মূল গানটি ১৯৯৯ সালে প্রকাশিত হয়েছিল। যেখানে অভিনয় করেছিলেন, ভিভান ভাতেনা এবং নিখিলা পালাট। আর নতুন সংস্করণে প্রিয়াঙ্ক শর্মা এবং ধনশ্রী ভার্মা নেহাকে অভিনয় করতে দেখা গিয়েছে।

‘রাজা হিন্দুস্তানি’-তে আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের