শিখ ধর্মের ভাবাবেগে আঘাতের জন্য ক্ষমা চাইল ‘ইয়ারিয়া ২’ টিম

অজান্তেই ইয়ারিয়ান ২ কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা করে ফেলেছে। এমন কোনো বিষয়বস্তুর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে কোনও চলচ্চিত্রের কাহিনীতে ধর্মের প্রতি অশ্রদ্ধা চোখে পড়লেই তা নিয়ে দেশ জুড়ে শুরু হয়ে যায় তাণ্ডব। যেমন, পৌরাণিক কাহিনী রামায়ণের অবলম্বনে আদিপুরুষকে ঘিরে আজও নানারকম বিতর্ক অব্যাহত। শাহরুখের পাঠানকে কেন্দ্র করেও নানারকম রাজনৈতিক যুদ্ধ চলেছিল। তাদের পিছু পিছু আরও অনেক চলচ্চিত্র একইরকম ধর্মীয় বিদ্বেষের কারণ হয়েছিল। দিন কয়েক আগেই দিব্যা খোসলা কুমারের আসন্ন চলচ্চিত্র ‘ইয়ারিয়ান ২’-এর বিরুদ্ধে শিখ ধর্মের ভাবাবেগে আঘাত করার অপরাধে FIR দায়ের করা হয়েছে। সৌজন্যে ছবির প্রথম গানে স্পষ্ট দৃশ্যমান অভিনেতা মিজান জাফরির কোমরে ঝোলানো শিখদের ধর্মীয় অস্ত্র ‘কৃপাণ’।

গানে শিখদের ধর্মের প্রতীক ‘কৃপাণ’-এর ব্যবহার কে মোটেও ভাল চোখে দেখেননি শিখ ধর্মের লোকজন। ইতিমধ্যেই ছবির বিরুদ্ধে ২ টি FIR দায়ের করা হয়েছে। সম্প্রতি শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) ​​ছবির ‘সৌরে ঘর’ গানটিতে মিজান জাফরিকে শিখ ধর্মের প্রতীক ‘কৃপাণ’ পরার অভিযোগে আপত্তি জানিয়েছিল। তবে এতদিন এই অভিযোগের প্রেক্ষিতে ছবির নির্মাতারা চুপ থাকলেও অবশেষে অভিনেতা মিজান একটি অফিসিয়াল বিবৃতি জারি করে ক্ষমা চাইলেন। মিজান জাফরি ​​তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করার জন্য ক্ষমা চেয়ে একটি বিবৃতিতে লেখেন, “অজান্তেই ইয়ারিয়ান ২ কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা করে ফেলেছে। এমন কোনো বিষয়বস্তুর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে আমরা আশ্বাস দিচ্ছি যে, কোনোভাবেই কোনো ব্যক্তি/সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য আমাদের নেই। আমরা সব সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখি। আমরা সবসময় এমন শিল্প তৈরি করেছি যা মানুষকে বিনোদন দেয়। তবে, আমরা আবারও বলছি কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য আমাদের ছিল না, এই লক্ষ্যে, আমরা গানটির সেই দৃশ্য প্রতিস্থাপন করেছি।”

‘ইয়ারিয়ান 2’ পরিচালনা করেছেন রাধিকা রাও এবং বিনয় সাপ্রু। ফিল্মটি ২০ অক্টোবর মুক্তির জন্য প্রস্তুত৷ ছবিটি টি-সিরিজ ফিল্মস এবং সাপ্রু ফিল্মস প্রোডাকশনের ব্যানারে দিব্যা খোসলা কুমার, ভূষণ কুমার, কৃষাণ কুমার এবং আয়ুষ মহেশ্বরী প্রযোজনা করেছেন৷ ছবিতে মিজান জাফরি ​​ছাড়াও, দিব্যা খোসলা কুমার, পার্ল ভি পুরি, প্রিয়া পি ভারিয়ার, যশ দাশগুপ্ত, আনস্বরা রাজন এবং ওয়ারিনা হুসেন প্রধান ভূমিকায় অভিনয় করছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে