কপিরাইট লঙ্ঘনের অভিযোগে কমেডিয়ান বীর দাস এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে এফআইআর দায়ের

গত ৪ নভেম্বর কপিরাইট আইনের প্রাসঙ্গিক বিধানের দরুণ অধীনে দাস, অন্য দুই ব্যক্তি এবং নেটফ্লিক্স পরিষেবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক আইনী কোপের মুখে জনপ্রিয় কৌতুক অভিনেতা বীর দাস। গতকালই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন, ডানপন্থী দল হিন্দু জনজাগৃতি সমিতি। হিন্দু ভাবাবাগে আঘাত হানার জন্যে ব্যঙ্গালুরুতে বীরের আসন্ন বাতিল করে দেওয়ার আর্জি নিয়ে পুলিশ থাকায় দ্বারস্থ হন এই সমিতির সদস্যরা।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, বীর একাধিকবার বিদেশে শো করতে গিয়ে ভারতীয় হিন্দু জাতির বিরুদ্ধে নানারকম অবমাননাকর মন্তব্য করেছেন। এবং ভারতকে ছোটো করেছেন। তাই তাঁকে পাবলিক কোনো শো করতে দেওয়াই উচিত নয়। এবার বীরের বিরুদ্ধে আরও একটি ভয়ঙ্কর অভিযোগ আনলেন একজন জনপ্রিয় প্রযোজক। মুম্বই পুলিশ সূত্রের খবর, মুম্বইয়ের একজন প্রযোজক কপিরাইট নিয়ম লঙ্ঘনের অভিযোগে স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস-সহ আরও দুই ব্যক্তি এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছেন।

প্রখ্যাত থিয়েটার প্রযোজক অশ্বিন গিদওয়ানি অভিযোগে বলেছেন যে, ২০১০ সালের অক্টোবরে তাঁর কোম্পানি একটি শো প্রযোজনার জন্য বীরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। কিন্তু জানুয়ারী ২০২০-এ, যখন গিদওয়ানি নেটফ্লিক্সে বীর দাসের একটি নতুন শোয়ের প্রোমো দেখেন, তখন প্রযোজক বুঝতে পারেন যে, কিছু বিষয়বস্তু তাঁর পূর্ববর্তী শো থেকে (২০১০) কপি করা হয়েছে। গিদওয়ানির অভিযোগের ভিত্তিতে, গত ৪ নভেম্বর কপিরাইট আইনের প্রাসঙ্গিক বিধানের দরুণ অধীনে দাস, অন্য দুই ব্যক্তি এবং নেটফ্লিক্স পরিষেবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে মামলার তদন্ত চলছে।গত বছরও, তার একটি ভিডিওর জন্য বীর দাসের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছিল, যার পরে কৌতুক অভিনেতা একটি বিবৃতি জারি করে বলেন যে, তাঁর মন্তব্যগুলি দেশকে অপমান করার উদ্দেশ্যে নয়।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ