জন্মদিনে নয়া দায়িত্বে ফেরদৌস

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মদিনে নতুন ভূমিকায় ঢালিউডের বিখ্যাত অভিনেতা ফিরদৌস। নায়কের আজ জন্মদিন। আর জন্মদিনের দিনই দারুণ সারপ্রাইজ! তাহলে কী অভিনয় ছেড়ে দিয়ে অন্য কাজ শুরু করলেন নায়ক! এপার বাংলা এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। ঢালিউডের অভিনেতা হলেও এক সময় রীতিমতন টলিউড কাঁপিয়েছেন এই অভিনেতা। টলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে নায়কের ভূমিকায় তাঁর অভিনয়, সত্যই প্রশংসিত ছিল। টলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে এখনও অভিনেতার জনপ্রিয়তা তুঙ্গে আমাদের বাংলায়। তবে বহুদিন হল টলিউড ইন্ডাস্ট্রি থেকেও পাঠ চুকিয়েছেন তিনি। এখন ঢালিউডেও দাপিয়ে অভিনয় করেছেন তিনি।

এবার তাঁর হাতে এল নতুন দায়িত্ব। গত ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন নায়ক। সেখানেই তাঁকে এই অ্যালামনাই এসোসিয়েশনের সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। যদিও সিনেমায় নাম হওয়ার আগে নায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নতুন দায়িত্ব প্রসঙ্গে, ফেরদৌস বলেন, তাঁর দুই মেয়ে তাঁর জন্মদিনকে ঘিরে নানান পরিকল্পনা করে রেখেছে। আর এবার তাঁর ছোট ভাই তৌসিফের মেয়েও সঙ্গে আছে। তাই এবার জন্মদিনের আনন্দটা একটু বেশি। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্ব, সত্যই জন্মদিনটা তাঁর আরও সুন্দর করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্র ছিলেন বলেই তাঁকে বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাই এসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

যা পেয়ে নায়ক গর্বিত। বর্তমানে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘সুজন মাঝি’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত ফেরদৌস, রয়েছেন গাজীপুরে। আগামী ১১ জুন পর্যন্ত সিনেমারটির শুটিং করবেন নায়ক। এছাড়াও তাঁর হাতে এখন একাধিক ছবির কাজ রয়েছে। খুব শীঘ্রই তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার গানের শ্যুটিংয়ে অংশ নেবেন। এছাড়াও রয়েছে, মোট সাতটি ছবির চুক্তিপত্র। সিনেমাগুলো হচ্ছে ‘মানিকের লাল কাঁকড়া’,‘ ক্ষমা নেই’, ‘দামপাড়া’,‘ ১৯৭১ সেইসব দিন’, ‘রাসেলের জন্য অপেক্ষা’, ‘মাইক’, ‘বিউটি সার্কাস’।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক