রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

মুক্তির ঠিক আগেই মুম্বইয়ে 'রামায়ণ'-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আতঙ্কে এলোপাথাড়ি ছোটাছুটি করছেন কলাকুশলীরা। ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সেটের ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির অপেক্ষায় রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’। আগামী ৮ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। দ্বিতীয় পার্ট মুক্তি পাবে ২০২৭ সালে। ইতিমধ্যেই ছবি টিজার, ট্রেলার, গান মুক্তি পেয়ে গিয়েছে এবং তাতে ভক্তরাও ব্যাপক সাড়া দিয়েছেন। সুতরাং ছবির জন্যে আর অপেক্ষা করতে পারছেন না ভক্তরা। এর মাঝেই বড়সড় দুর্ঘটনা ‘রামায়ণ’-এর সেটে। মুক্তির ঠিক আগেই মুম্বইয়ে ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আতঙ্কে এলোপাথাড়ি ছোটাছুটি করছেন কলাকুশলীরা। ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সেটের ভিডিও। তবে স্বস্তির বিষয় হল, এই দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয়টি জানিয়েছে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। এফডব্লিউআইসিই-এর সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন, ‘রামায়ণ’ সেটে আগুন লেগেছে ঠিকই, কিন্তু বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ছোটখাটো ঘটনা ছিল। স্টুডিয়োর বাইরে একটি তাঁবুতে আগুন লেগেছিল। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনার কারণে কোনও বিপদ হয়নি। আগুন ছড়িয়ে গেলে প্রাণঘাতীর ঘটনা ঘটতে পারত। জানা গিয়েছে, এই মুহূর্তে ‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্বের শুটিং চলছে। কিন্তু আগুন লাগার সময় ছবির পরিচালক বা রণবীর কাপুর, সাই পল্লবী, এরা কেউই উপস্থিত ছিলেন না। তবে আগুন কালার্স টিভির শো ‘পতি পত্নী অউর পাঙ্গা’, ‘হাসল’ শো-এর সেট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তবে কী কারণে আগুন লাগল, তা জানা যায়নি।  

 

কিছুদিন আগেই ছবির প্রচারের জন্যে ভারতে এসেছিলেন প্রখ্যাত আমেরিকান ইউটিউবার মিস্টার বিস্ট। যিনি ছবির প্রচারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন। এর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল। যাই হোক, ৪০০০ কোটি টাকায় নির্মিত ‘রামায়ণ’ আগামী নভেম্বরে ভিন্ন ভিন্ন তারিখে বিভিন্ন দেশে মুক্তি পাবে। কিন্তু তার আগে ‘রামায়ন’-এর সেটে আগুন লেগে যাওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভক্তরা। 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের