দিদি প্রিয়াঙ্কার পথই অনুসরণ, রাজস্থানেই বসছে রাঘব-পরিণীতির বিবাহ আসর

স্বপ্নময় বাগদান অনুষ্ঠানের পর, এবার দম্পতি তাঁদের বিয়ের জন্য গ্র্যান্ড ভেন্যু খুঁজছেন। ইতিমধ্যেই তাঁরা রাজস্থানে পৌঁছে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যান্য দম্পতিদের পথই অনুসরণ করতে চলেছেন বলিউডের হবু দম্পতি রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। দিদি প্রিয়াঙ্কা চোপড়াও একই প্রথা অনুসরণ করেছিলেন। ২০১৮ সালে রাজস্থানেই পপ তারকা নীকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পিগি চপস। বর্তমানে বলিউডের তারকারা বিদেশে নয়, দেশেই আয়োজন করছেন তাঁদের বিয়ের অনুষ্ঠান। আর সেই দিকে চর্চায় রয়েছে রাজস্থান। সেখানেই বিলাসবহুল ফোর্ট রিসোর্টগুলিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধছেন স্বনামধন্য তারকারা। ভিকি-ক্যাটরিনা থেকে শুরু করে সিদ্ধার্থ-কিয়ারা, একাধিক বলিউড তারকা ম্যারেজ ডেস্টিনশন হিসেবে রাজস্থানকেই বেছেছেন। আসলে দেশে এত সৌন্দর্য থাকতে বিদেশে কেন? এবার এই তালিকায় যুক্ত হতে চলেছেন আপনেতা রাঘব চাড্ডা এবং অভিনেত্রী পরিণীতি চোপড়াও।

গত ১৩ মে রাগনীতি জুটি তাঁদের বাগদানের পর নিজেরাই সম্পর্কের শিলমোহর দিয়েছেন। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সারা জীবন একসঙ্গে চলার শপথ নেন রাঘব-পরিণীতি। তাঁদের বাগদান অনুষ্ঠানে শীর্ষস্থানীয় রাজনীতিবিদদেরও দেখা গিয়েছিল। স্বপ্নময় বাগদান অনুষ্ঠানের পর, এবার দম্পতি তাঁদের বিয়ের জন্য গ্র্যান্ড ভেন্যু খুঁজছেন। ইতিমধ্যেই তাঁরা রাজস্থানে পৌঁছে গিয়েছেন। সেখান থেকে কয়েকটি ছবি ভাইরাল হয়েছে রাগনীতি জুটির। ছবিতে পরিণীতিকে সাদা কুর্তা এবং পালাজো প্যান্ট, পনিটেল এবং ন্যূনতম মেকআপে দেখা গিয়েছে। অন্যদিকে, রাঘব একটি সাদা কুর্তা এবং ম্যাচিং প্যান্টে হবু স্ত্রীর পরিপূরক ছিলেন।

সূত্রের খবর, তাঁরা উদয়পুরে বিশাল প্রাসাদের সন্ধানে গিয়েছেন। সুতরাং আগামী অক্টোবরে রাজস্থানের কোনও একটি বিলাসবহুল ফৌর্টেই বসবে রাঘব-পরিণীতির বিয়ের আসর। ইতিমধ্যেই, বাগদানের পরে পরিণীতি একটি পোস্টের মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, “রাঘব এবং আমি গত কয়েক সপ্তাহ ধরে আপনাদের কাছ থেকে যে পরিমাণ ভালবাসা এবং ইতিবাচকতা পেয়েছি তাতে আমরা অভিভূত। আমরা দুজনেই ভিন্ন জগত থেকে এসেছি, এবং এটা জেনে আশ্চর্য যে, আমাদের বিশ্বগুলিও আমাদের একত্রিত করতে চায়। মিডিয়াকে আমাদের জন্য উল্লাস করার জন্য ধন্যবাদ। প্রেম, পরিণীতি এবং রাঘব।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে