অপেক্ষার অবসান! পুত্র সন্তানের জন্ম দিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান

আমরা যেন আল্লাহ দোয়ায় আমাদের শিশুকে সেরা সংস্করণ দিতে পারি। আল্লার দেওয়া শ্রেষ্ঠ উপহার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। দিন কয়েক আগেই নির্ধারিত সময়ের আগেই পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী দীপিকা কক্কর। বাচ্চা জন্মের পরে দীপিকা কিছু শারীরিক জটিলতার মধ্যে দিয়ে গেলেও এখন বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন। এছাড়াও তার আগে মা হয়েছেন অভিনেত্রী গওহর খান। তিনিও পুত্র সন্তানের মা হয়েছেন। এছাড়া দিন কয়েক আগেই বাবা-মা হয়েছেন তেলেগু সুপারস্টার রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনা। এবার সেই তালিকায় যোগ হল, প্রাক্তন অভিনেত্রী সানা খানের। বুধবার পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী সানা খান। মা-বাবা হলেন সানা ও তাঁর স্বামী আনাস সাইয়াদ। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সন্তান আসার সুখবর দিলেন দম্পতি।

যেখানে লেখা ছিল, “আমরা যেন আল্লাহ দোয়ায় আমাদের শিশুকে সেরা সংস্করণ দিতে পারি। আল্লার দেওয়া শ্রেষ্ঠ উপহার। আমাদের এই সুন্দর যাত্রায় আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য আমনা করি।” বিয়ের আগে নিজের ধর্ম বদল করে ব্যপক সমালোচনার কোপে পড়েছিলেন অভিনেত্রী। এমনকী কিছুদিন আগেই একটি ইভেন্টে অভিনেত্রীর সঙ্গে স্বামী আনাসের একটি জঘন্য ব্যবহার ক্ষুব্ধ করেছিল নেটিজেনদের। তবে অভিনেত্রী সবসময়ই স্বামীর দোষগুন ঢেকে দেন। সন্তানের জন্মের ঘোষণার কয়েক ঘণ্টা আগে সানা হজ থেকে তাঁর স্বামীর আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট করা ছবিতে উঠে এসেছিল, বেলুন দিয়ে সাজানো ঘরের ভিডিও। যাতে লেখা ছিল, “মেরে শওহরজি।”

সানা এবং আনাস ২০২০ সালের নভেম্বরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন। এই খবরটি তাঁর ভক্তদের জন্য আশ্চর্যজনক হলেও, সানা বলেছিলেন যে, ‘এটি আমার রাতারাতি সিদ্ধান্ত ছিল না। আমি আমার জীবনে তাঁর মতো একজন মানুষের জন্য বছরের পর বছর প্রার্থনা করেছি। তাঁর সম্পর্কে সবচেয়ে জিনিস হল, তিনি একজন ‘শরীফ’ (ভদ্রলোক) এবং ‘উন মে হায়া হ্যায়’।” বিয়ের কয়েক মাস আগে বিনোদন জগৎ ছেড়ে দেন সানা। তখন তিনি বলেন, “আজ আমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। আমি বছরের পর বছর ধরে শোবিজ (চলচ্চিত্র শিল্প) জীবন যাপন করছি, এবং সব ধরণের খ্যাতি, সম্মান এবং সম্পদ পাওয়ার জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন কয়েকদিন ধরে, আমি বুঝতে পেরেছি যে, এই পৃথিবীতে মানুষের আসার আসল উদ্দেশ্য কেবল সম্পদ বা খ্যাতি নয়, তাই আমি বিনোদন মহল ছাড়ছি।”আমুল মাচোর বিতর্কিত ‘ইয়ে তো বাদা তোয়িং হ্যায়’ বিজ্ঞাপনের মাধ্যমে সানা প্রথম খ্যাতি অর্জন করেন। তারপরে তিনি “বিল্লো রানী” গানে উপস্থিত হয়েছিলেন এবং পরে বিগ বস 6-এ অংশগ্রহণ করে খ্যাতির শীর্ষে নিজের নাম নিবন্ধন করেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে