‘এটা লুঙ্গি না ধুতি, দক্ষিণী সংস্কৃতিকে অপমান’, সলমনকে তুলোধনা প্রাক্তন ক্রিকেটারের

তা নিয়েও সুপারস্টারকে তুলোধনা করলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। তিনি বললেন এটা ধুতি না লুঙ্গি, সলমন দক্ষিণী সংস্কৃতিকে অপমান করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকেই সলমনের লুঙ্গি পরা নিয়ে আপত্তি তুলছেন দক্ষিণের প্রভাবশালীরা। এবার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন ও একই অভিযোগ তুললেন সলমনের বিরুদ্ধে। ব্যাপারটা ঠিক কী? আগামী ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ভাইজানের ‘কিসি কা ভাই কিসি কা জান’। যেখানে প্রথমবার ভাইজানের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী নায়িকা পূজা হেগড়ে। ছবির পোস্টার, গান, ট্রেলার সবটাই ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। 

বর্তমানে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর সর্বশেষ ট্র্যাক ‘ইয়েনতাম্মা’ নিয়ে আবারও শুরু হয়েছে ‘যাচ্ছেতাই’ জল্পনা। গানে সলমনকে লুঙ্গি পরা অবস্থায় দেখা গিয়েছে। তা নিয়েও সুপারস্টারকে তুলোধনা করলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। তিনি বললেন এটা ধুতি না লুঙ্গি, সলমন দক্ষিণী সংস্কৃতিকে অপমান করছেন। আসলে গানটি হিন্দি-তেলেগু ফিউশন, যেখানে অভিনয় করছেন, সালমান, ভেঙ্কটেশ দাগ্গুবাতি এবং RRR তারকা রাম চরণ।

পায়েল দেবের সুরে গানটি গেয়েছেন, বিশাল দাদলানি এবং পায়েল, এছাড়া রাফতারের র‍্যাপ অংশে, তিনজন অভিনেতাকে লুঙ্গি পরে নাচতে দেখা যায়। লক্ষ্মণ টুইটারে গিয়ে লিখেছেন, ছবির নির্মাতারা ইয়েনতাম্মা গানটিতে “জঘন্য ভঙ্গিতে” লুঙ্গির মতো একটি “শাস্ত্রীয় পোশাক”কে দেখিয়েছেন। “এটি অত্যন্ত হাস্যকর এবং আমাদের দক্ষিণ ভারতীয় সংস্কৃতিকে অবমাননা করা বোঝায়। এটা লুঙ্গি নয়, এটা একটা ধুতি। এই ধ্রুপদী পোশাককে একটি ঘৃণ্য ভঙ্গিতে দেখানো হয়েছে।” তিনি টুইটে আরও বলেন, “আজকাল মানুষ টাকার জন্য যা কিছু করতে পারেন। তা বলে তাঁরা লুঙ্গি আর ধুতি কি তা নিয়ে গবেষণা করবে না। এছাড়া এটি মন্দির হিসেবে সেট করা নাহলে মন্দির হিসাবেই ব্যক্ত করা হচ্ছে। সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বোঝা উচিত, মন্দির চত্বরে কোনো জুতা পরেনা। এটিকে নিষিদ্ধ করার জন্য @CBFC_India-এর কাছে আবেদন করছি।”

কিসি কা ভাই কিসি কি জান, ২১ এপ্রিল ঈদের সময় মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত। ২০১৯ সালের পর সলমনকে আবারও পূর্ণাঙ্গ ভূমিকায় বড় পর্দায় দেখা যাবে। ফরহাদ সামজি পরিচালিত অ্যাকশন কমেডিটিতে শেহনাজ গিল, রাঘব জুয়াল এবং সিদ্ধার্থ নিগম অভিনয় করছেন। কিসি কা ভাই কিসি কি জান হল ২০১৪ সালের তামিল মুভি ভিরামের রিমেক। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে