গায়ক নোবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত, অভিযোগ দাখিল

নোবেল অভিযোগ কারীর কাছ থেকে চুক্তির এক লাখ ৭২ হাজার টাকা নিয়ে কনসার্টে না গিয়ে ওই টাকা আত্মসাৎ করেন। ঘটনাটি প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাইনুল আহসান নোবেল, বাংলাদেশের চর্চিত এবং বিতর্কিত গায়ক। পেশার চাইতেও তিনি বেশি চর্চিত ব্যক্তিগত জীবনে। বউকে মারধর থেকে শুরু বিভিন্ন টাকা নিয়ে গাইতে না যাওয়া, মঞ্চে মদ্যপ অবস্থায় উঠে ভাঙচুর, পরের বউকে তুলে এনে জোর করে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার ছবি তোলা-সহ একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে। গতবছরেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে নোবেলের। মদ খেয়ে বউকে মারধর করার মতো একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে।

তবে গতবছর একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল গায়কের বিরুদ্ধে। এমনকী মামলাও দায়ের করা হয়। পরে গায়ক সেই টাকা ফেরৎ দেবেন বলে কথাও দিয়েছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে তা হয়ে ওঠেনি। এবার সেই মামলার জন্যে আবারও খবরের শিরোনামে নোবেল। গায়ককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নোবেলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ৩০ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে নোবেলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছিলেন এই মামলার তদন্তকারী ডিবি পুলিশের কর্মকর্তা ইন্সপেক্টর হুমায়ুন কবির।

সেখানে বলা হয়েছিল, নোবেল অভিযোগ কারীর কাছ থেকে চুক্তির এক লাখ ৭২ হাজার টাকা নিয়ে কনসার্টে না গিয়ে ওই টাকা আত্মসাৎ করেন। ঘটনাটি প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে। গতবছর ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ে একটি পুনর্মিলনী আয়োজন করা হয়। সেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়। সেই টাকাই অগ্রিম নিয়ে আত্মসাৎ করেছেন নোবেল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে