অমিতাভ, সলমান থেকে দীপিকা-রণবীর, ধর্মেন্দ্রর শেষকৃত্যে তারকা থেকে ভক্তের ঢল

অভিনেতার শেষকৃত্যে সামিল হয়েছেন, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সলমান খান, আমির খান, গৌরী খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহের মতো একাধিক বলিউড ব্যক্তিত্বরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত কিংবদন্তি ধর্মেন্দ্র! হাসপাতালে থেকে ছাড়া পাওয়ার ১২ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। সোমবার (২৪ নভেম্বর) নিজের বাসভবনেই প্রয়াত হয়েছেন তিনি। তবে এখনও তাঁর মৃত্যুর খবর তাঁর পরিবারের তরফে জানানো হয়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। আর ১৪ দিন পরে তিনি ৯০ বছরে পদার্পণ করতেন। কিন্তু তার আগেই সবশেষ। সোমবার ভিলে পার্লে ‘পবনহংস’ শ্মশানে হয়েছে অভিনেতার শেষকৃত্য। ইতিমধ্যেই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিনেতার শেষকৃত্যে সামিল হয়েছেন, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সলমান খান, আমির খান, গৌরী খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহের মতো একাধিক বলিউড ব্যক্তিত্বরা। সকলেই চোখের জলে অভিনেতাকে বিদায় জানাতে তাঁর শেষকৃত্যে সামিল হয়েছেন। পাশাপাশি ভক্তদের ভিড়ও উপ্‌চে পড়েছে শ্মশানের বাইরে। এবং অভিনেতার জুহুর বাড়ি নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে।

এ আবহে কয়েকজন ভক্তের ভিডিও ভাইরাল হয়েছে। যারা অভিনেতাকে একটি বার শেষ দেখার জন্যে রীতিমতো নিরাপত্তায় থাকা পুলিশের কাছে অনুনয় বিনয় করছেন। একটি ভিডিওতে দুইজন মহিলা ভক্তকে পুলিশকে একটি টাকার বান্ডিল অফার করতে দেখা যায়। তাঁরা বলেন, এই টাকা নিন এবং আমাদের একটু ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করতে দিন। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভক্তদের উপচে পড়া ভিড় সামলানোর জন্যেই হয়তো ধর্মেন্দ্রর মৃত্যুর খবরটি গোপনে রেখেছিলেন তাঁর পরিবার। চলতি মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত কারণে ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ছিলেন আইসিইউ-তে।তখন তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।

যাতে খুবই বিরক্ত হয়েছিলেন অভিনেতার স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এশা। যাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে ধর্মেন্দ্রর মৃত্যুর জল্পনা উড়িয়ে দেন। সেই সময় অভিনেতার প্রথম স্ত্রী প্রকাশ কৌরের একটি কান্নার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু তাঁকে সুস্থ করে বাড়িয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। টানা ১৫ দিনের লড়াই শেষে অবশেষে প্রয়াত হলেন ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হল বলিউডের এক যুগ। প্রায় ৩০০ টির বেশি ছবিতে অভিনয় করছিলেন ধর্মেন্দ্র। তার মধ্যে ৭৫ টি ব্লকবাস্টার ছিল। দীর্ঘদিন পর ২০২৩ সালে করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহিনীতে তাঁকে শেষ দেখা গিয়েছিল। আগামীতে অমিতাভের নাতি অগস্ত্য নন্দার ‘ইক্কিস’-এ দেখা যাবে ধর্মেন্দ্রকে। যা আগামী মাসের ২৫ তারিখে রিলিজ হওয়ার কথা। ঘটনাক্রমে ২৪ নভেম্বরেই এই ছবিতে ধর্মেন্দ্রর প্রথম ঝলক শেয়ার করেছিলেন নির্মাতারা।কিন্তু সব শেষ হয়ে গেল। তিনি দিয়ে গেলেন একাধিক ছবি, একাধিক মুগ্ধ করা সংলাপ, একাধিক রোমান্টিক গান, একাধিক দক্ষ অভিনয়ের ছাপ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের