স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে কী বার্তা রাশি, সারা, এলনাজদের?

আমি সবসময়ই দেশপ্রেমিক ছিলাম, আর সেই কারণেই আমি একজন আইএএস অফিসার হতে চেয়েছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১৫ অগাস্ট। ভারতের স্বাধীনতা দিবস। প্রত্যেক ভারতীয়দের জন্যে আজকের দিনটা খুবই বিশেষ এবং স্মরণীয় একটা দিন। ১৯৪৭ সালে আজকের দিনেই ইংরেজদের জুলুমের হাত থেকে চিরতরে মুক্ত হয়েছে ভারতবর্ষ। আমাদের দেশে বিগত কয়েক যুগ ধরে রাজত্ব করেছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। ভারতের স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছেন। যারা আজও প্রতিটি ভারতীয় দের মনে-প্রাণে রাজত্ব করেন। তাঁদেরকে স্মরণীয় করে রাখার জন্যই প্রতিবছর আজকের দিনে পালিত হয় স্বাধীনতা দিবস। আজ ভারতের প্রতিটি কোণে কোণে পালিত হচ্ছে ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের মেজাজে মেতে উঠেছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলে।

এদিন ভারতের তিরঙ্গা পতাকা হাতে অভিনেত্রী রাশি খান্না নিজের দুটি ছবি দিয়ে ভক্তদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন। সঙ্গে আরও জানালেন তিনিও একজন দেশপ্রেমিক। অভিনেত্রী নয়, IAS অফিসার হতে চেয়েছিলেন। সর্বদা জাতিকে সেবা করার একটি শক্তিশালী প্রবণতা অনুভব করেন তিনি। দেশপ্রেমের এই বোধটি শৈশব থেকেই তাঁর মধ্যে গেঁথে আছে। অভিনেত্রী একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আমি সবসময়ই দেশপ্রেমিক ছিলাম, আর সেই কারণেই আমি একজন আইএএস অফিসার হতে চেয়েছিলাম। কিন্তু হয়তো ঈশ্বরের পরিকল্পনা আমার চেয়ে ভাল ছিল, তাই আমি আজ একজন অভিনেতা। তবে হ্যাঁ, আসল হিসেবে নাহলেও নকল হিসেবে আমি পর্দায় একজন আইএএস অফিসারের পাশাপাশি রাজনীতিবিদ হতে পারি। এর চেয়ে ভালো আর কি আছে।” ভারতে স্বাধীনতা আন্দোলনের উপর নির্মিত সমস্ত সিনেমার মধ্যে খান্নার প্রিয় সিনেমা হল দ্য লিজেন্ড অফ ভগত সিং (২০০২)।

এদিন অভিনেত্রী সারা আলি খানও ভক্তদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে, ‘এ ওয়াতান মেরে ওয়াতান’-এ। যেখানে তিনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন। এদিন অভিনেত্রী ভারতীয় তিরঙ্গার স্টাইলের দোপাট্টাতে নিজেকে মুড়িয়েছেন। এদিন জাতির উদ্দেশে বার্তা দিয়ে অভিনেত্রী বলেন, “ভারত একটি গণতন্ত্র দেশ। এদেশের যুবক হিসেবে আমি যা চাই তা বেছে নেওয়ার স্বাধীনতা চাই। আমি মনে করি প্রত্যেকের মতামতকে সম্মান করা উচিত। আমি একজন মহিলা অভিনেতা। আমি বিশ্বাস করি আমরা অনেক দূর এসেছি, কিন্তু এখনও অনেক পথ যেতে হবে। নারীদের সবক্ষেত্রে বিচার করা বন্ধ করতে হবে। তাই আমি এই স্টেরিওটাইপ থেকে স্বাধীনতা চাই।”

শুধু ভারতীয় অভিনেত্রীই নয়, এদিন বিদেশী অভিনেত্রীও ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ২০১৫ সালে ইরানি-জার্মান মডেল-অভিনেত্রী এলনাজ নরোজি ভারতে এসে একটি বাংলো কেনেন। ভারতের স্বাধীনতার প্রকৃত অর্থ বলতে সেক্রেড গেমস অভিনেত্রী গর্ব করে বলেছেন, “আমি ইরান থেকে এসেছি, এবং আমি ইরানী, কিন্তু ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, আমার মধ্যে ভারতীয় আত্মিক যোগ রয়েছে।১৫ আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন, আমি আজ আমার ভারতীয় বন্ধুদের সঙ্গে উদযাপন কযব। আমি প্রতি বছর এদিনটি নিয়ে উত্তেজিত থাকি। শুধু দেখুন ভারত কতটা এগিয়ে এসেছে। একটা সময় ছিল যখন একে তৃতীয় বিশ্বের দেশ বলা হত, এবং আজ তা হয়ে গেছে শক্তিশালী প্রগতির দেশ। এত বছর ভারতে থাকার পর আমি ভারতের স্বাধীনতাকে আরও মূল্য দিতে শিখেছি। ভারত এমন একটি উদারপন্থী দেশ। আমি এটিকে সম্মান করি।”

স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেল শাহরুখ খানের ব্লকবাস্টার চলচ্চিত্র পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি ‘ফাইটার’-এর মোশন পোস্টার। যেখানে অভিনয় করছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনীল কাপুর। ছবিটি ভারতের AIRFORCE-বাহিনীকে নিয়ে চিত্রিত। যা আগামী বছর ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের আগের দিন মুক্তি পাবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে