কোয়েল থেকে কার্তিক আরিয়ান, রঙের উৎসবে মেতে উঠেছে টলিউড থেকে বলিউড

বরুণ-আলিয়া অভিনীত বদ্রীনাথ কী দুলহানিয়া ছবির হোলি গানটি আজও হোলির প্লেলিস্টে থাকে। আবারও হোলির গানে অভিনয় করতে চলেছেন বরুণ ধাওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: রঙের খেলায় মেতে উঠেছে গোটা দেশ। সাধারণ মানুষের পাশাপাশি আবির খেলায় মেতেছেন সেলিব্রিটিরাও। টলিউড থেকে বলিউড সকলেই কাছের মানুষদের সঙ্গে আবির খেলছেন। কেউ শুটিং ফ্লোরেই সহকর্মীদের সঙ্গে আবির খেলছেন, আবার কেউ পরিবারের সঙ্গে রঙে খেলছেন। সব মিলিয়ে সব দুঃখ-কষ্ট ভুলে রঙ খেলায় মেতেছেন গোটা দেশ। সাধারণত রঙের উৎসবের আগের দিন পালিত হয় হোলিকা দহন, যার বাঙালি অর্থ ন্যাড়া পোড়া। বচ্চন বাড়িতে প্রতি বছরেই ন্যাড়াপোড়ার আয়োজন করা হয়। এবারেও তার ব্যতিক্রম হল না। ন্যাড়াপোড়ার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অমিতাভ বচ্চন।

পাশাপাশি স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে আবির খেলার একটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে সকলকে হোলির শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। অন্যদিকে অভিনেতা বরুণ ধাওয়ান কে পরবর্তীতে দেখা যাবে ‘সানি সংস্কারি তুলসি কুমারী’ ছবিতে। এই ছবিতেও একটি হোলির গান রয়েছে। বরুণ-আলিয়া অভিনীত বদ্রীনাথ কী দুলহানিয়া ছবির হোলি গানটি আজও হোলির প্লেলিস্টে থাকে। আবারও হোলির গানে অভিনয় করতে চলেছেন বরুণ ধাওয়ান। গতকাল ছিল গানের শুটিং। সেখান থেকেই সারা গায়ে আবির মাখা একটি ঝলক শেয়ার করে ভক্তদের হোলির শুভেচ্ছা জানালেন অভিনেতা। এদিকে ধনুশ এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘তেরে ইশক ম্যায়’ শুটিংয়ে। যেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন কৃতি স্যানন। হোলিতেও চুটিয়ে চলছে ছবির শুটিং। আর সেটে থেকেই পরিচালকের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন কৃতি-ধনুশ।

অন্যদিকে আবির মাখা গাল নিয়ে একাধিক ছবি শেয়ার করে হোলির শুভেচ্ছা জানালেন সোনাক্ষী সিনহা। কার্তিক আরিয়ানও গালে আবির মেখে একাধিক ছবি শেয়ার করেছেন। এদিকে টলিউডেও রমরমা অবস্থা। জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে কয়েকটি আবির মাখা ছবি শেয়ার করেছেন। টলিউড কুইন কোয়েল মল্লিকও সাদা পোশাকে রঙ খেলার একাধিক মূহুর্ত তাঁর ইনস্টাগ্রামে ফ্রেমবন্দি করেছেন। এছাড়া ধারাবাহিক নায়িকা সন্দীপ্তা সেন, কোথাও ঘুরতে গিয়ে হোলি খেলছেন। অভিনেত্রী শুভশ্রী হোলিতে তাঁর নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির পোস্টার শেয়ার করেছেন। সব মিলিয়ে হোলিতে প্রাণোচ্ছ্বল টলিউড থেকে বলিউড তারকা মহল।

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

নয়াদিল্লির আইআইটি’র সমাবর্তনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা